ইসলাম ও মহাশুন্য অভিযান আমেরিকার বিজ্ঞানীরা বিগত দিনসমূহে চাদে পৌছে যে এঁতিহাসিক সফলতা দেখিয়েছেন, তাতে সমগ্র পৃথিবীর দৃষ্টি এখন তাদের দিকে । প্রাচ্য- প্রতীচ্য জুড়ে সেই মানব মেধারই জয় ডঙ্কা বেজে উঠেছে, যাদের অভিযানের জাল মহাশৃণ্য অতিক্রম করে চাদের পিঠে গিয়ে বিস্তার লাভ করতে শুরু করেছে। সন্দেহ নেই অষ্টম আযাপোলো এবং দশম আযাপোলোর বিষ্ময়কর অভিযান মানুষের মেধাশক্তির বিষ্ময়কর কৃতিত্। তারা যে অবিস্মরণীয় সাফল্য লাভ করেছেন সেটা বৈজ্ঞানিক দৃষ্টিকোন থেকে এঁতিহাসিক গুরুত্বের দাবীদার । এবং তারা কলা ও প্রযুক্তি, হিসাব ও অনুমানের বিশুদ্ধতা এবং অস্বাভাবিক পরিস্থিতির দৃরদর্শিতাকে চূড়ান্ত পর্যায়ে পৌছে দিয়েছেন। মহাশূন্যযানের মাধ্যমে প্রথমবার মানুষ অতি নিকট থেকে চাদকে অবলোকন করেছে। আজ থেকে একশ বছর আগে যদি কেউ বলত, মানুষ শৃন্যে ভেসে একেবারে চাদের নিকটে পৌছে গেছে এবং সে চাদের উপর থেকে পৃথিবীর উদয় হওয়ার দৃশ্য দেখেছে, তাহলে সেটা আলিফ লায়লার কাহিনীর মতো শুনাতো । কিন্তু আজ এই ঘটনা বাস্তব হয়ে সামনে এসেছে। এখন ২০শে জুলাই পর্যন্ত দু'ব্যক্তির চাদে অবত্রণের প্রস্তুতি চলছে। অবাক হবার কিছু নেই যে, পাঠকদের কাঁছি যখন এই লেখা পৌছবে তখন হয়ত ধিজ্ঞানের ইতিহাসের এই বিস্ময়কর ঘটনা বাস্তব হয়ে ধরা দিবে। মূলতঃ নভোযান প্রেরণ থেকে শুরু করে প্রত্যাবর্তন পর্যন্ত এই মহাশূন্য ভ্রমণের প্রতিটি স্তরই একজন সাধারণ মানুষের জন্য অত্যন্ত বিস্ময়কর । নির্ভেজাল বৈজ্ঞানিক দৃষ্টিভজির আলোকে এই অভিযান একটি অবিস্মরণীয় কাজ -যাভুলাযায় না। ড//%-/51-140001118 50501
— পৃষ্ঠা ৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।