Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Islam O Adhunikota(Almodina com)
/ ১১৯
📝 লেখা 📖 পিডিএফ

ইসলাম ও আধুনিকতা ৮৩ প্রতিকূলতা মোকাবেলা করতে হয়েছে। কিন্তু গির্জার প্রভাব যখন শিথিল হয়ে পড়ল, তখন ধর্মের কাট-ছাট করে নতুন ব্যাখ্যা বিশ্লেষণ করা ছাড়া তাদের আর কোন পথই খোলা রইল না। ফলে আধুনিকপন্থীরা এই পথই অবলম্বন করে । কিন্তু এ সবের মূল কারণ, খৃষ্ট ধর্মকে অত্যন্ত অপ্রাকৃতিক এবং অগ্রাহ্য ভিত্তির উপর দীড় করানো হয়েছিল । ইসলামের ব্যাপারটি এর সম্পূর্ণ উল্টো। এটা প্রকৃতির ধর্ম। মেধা ও আকলের কোন যুক্তিই একে চ্যালেঞ্জ করতে পারে না। যুগের সকল চাহিদা মিটানোর এবং প্রত্যেক যুগের আবিষ্কৃত সিদ্ধান্তের সাথে সমতালে চলার যোগ্যতা ইসলামের রয়েছে। সতুরাং নেই, আবার ইসলামকে পরিবর্তনেরও দরকার নেই । কারণ, আমাদের স্থির বিশ্বাস, বিজ্ঞান যতই উন্নতি লাভ করবে এবং মানুষের জ্ঞান ভান্ডার যতই প্রসারিত হবে ইসলামের সত্যতাও ততই সুস্পষ্ট হতে থাকবে । শর্ত হলো, মানুষের চিন্তাধারা সঠিক অর্থে সায়েন্টিফিক হতে হবে । অনুমান ও ধারণাকে প্রত্যক্ষ পর্যবেক্ষণের স্থান দেয়া চলবে না। এটাই উলামায়ে দ্বীনের বক্তব্য । সার কথা হলো, প্রত্যেক বস্তুকে তার সঠিক অবস্থানে রাখতে হবে । আবেগ তাড়িত হয়ে সীমা অতিক্রম করা বুদ্ধিমানের কাজ নয়। আশ্চর্য হল, এই নিরপেক্ষ ও শত ভাগ যুক্তিপূর্ণ কথার দরুণ কিছু লোক বরাবর প্রচার করছে যে, আলেমগণ বিজ্ঞান ও প্রযুক্তির বিরোধী । এ বিষয়ে অগ্থগতির বিন্দুমাত্র ফিকির নেই । এই অপবাদের উত্তরে আমরা তাদের জন্য শুধু এই দু'আই করি, আল্লাহ তাদের. শুভবুদ্ধি দান করুন। 451 14010118,50এ

— পৃষ্ঠা ৭৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।