৮২ ইসলাম ও আধুনিকতা জ্ঞানের পরিবর্তে অজ্ঞতার উপর প্রতিষ্ঠিত। সুতরাং আমরা - যারা কুরআন ও সুন্নাহর অকাট্যতার উপর ঈমান রাখি - পূর্ণ আস্থা ও দৃঢ়তার সাথে বলতে পারি যে, বিজ্ঞানীদের এই সিদ্ধান্ত একেবারে ভুল । সঠিক তথ্য হল, কুরআন ভি রিতা কারণে বিজ্ঞান এখনো সেই সত্য আবিষ্কার করতে পারেনি । মানুষের এই ভুল ধারণা ভেঙ্গে যাবে । এবং আসমানের অস্তিত্বের কথাও স্বীকার করে পূর্বে অস্বীকার করা হত। সমস্যা হচ্ছে আজ-কাল আমাদের প্রত্যেক বস্তুকে তার স্ব-স্থানে রেখে চিন্তা করার মানসিকতা হারিয়ে যাচ্ছে। কোন বস্তুর গুরুত্ অন্তরে গেঁথে বসলে সেখানে সীমালজ্ঘন হতে থাকে । কোন সন্দেহ নেই যে, বিজ্ঞান ও প্রযুক্তি অত্যন্ত জরুরী বিষয় । বিশেষত বর্তমান যুগে মুসলমানদের জন্য এ বিষয়টির গুরুত্ব সীমাহীন । এবং এক্ষেত্রে উন্নতির জন্য নিরলসভাবে প্রচেষ্টা চালানো একান্ত অপরিহার্য । এ ছাড়া বর্তমান যুগে মুসলমানদের যথার্থ অবস্থান লাভ করা সন্ভব নয়। কিন্তু এর অর্থ.এটা নয় যে, কোন বিজ্ঞানী নিজের ধারণা বা অনুমানের উপর ভিত্তি করে যে কোন সিদ্ধান্ত ঘোষণা করলে, তাকে ওহীর মত গ্রহণ করে নিতে হবে । এবং এর ভিত্তিতে কুরআন-সুন্নার ব্যাপারে সন্দেহ সৃষ্টি হবে। বিশেষতঃ যখন প্রতিনিয়ত দেখা যাচ্ছে যে, বিজ্ঞানের এই ধরণের দৃষ্টিভঙ্গি প্রায়শই বদলাচ্ছে। স্মরণ রাখতে হবে ইসলাম খৃষ্টান ধর্ম থেকে আলাদা প্রকৃতির ধর্ম। আধুনিক যুগচাহিদা এবং মানুষের ক্রমবর্ধমান বৈজ্ঞানিক ধ্যান-ধারণার দাবী মুকাবেলা করতে পারে - এতটুকু জীবনী শক্তিই ছিল না খৃষ্টান ধর্মে। এ কারণে বিজ্ঞান তার সামনে এক মহা সঙ্কট হিসেবে আবির্ভূত.হয়। এই প্রেক্ষাপটে তাদের গির্জার মর্যাদা অক্ষুন্ন রাখতে - হয় বিজ্ঞানের বিরোধিতা নয় ধর্মে পরিবর্তন সাধন করা অপরিহার্য হয়ে পড়ে । শুরুতে রোমান ক্যাথেলিক চার্চ প্রথম পথ অবলম্বন করে । আর সর্ব সাধারণের উপর তাদের প্রভাব বলয় প্রতিষ্ঠিত ছিল বলে গ্যালিলিও এর মত বিজ্ঞানীকেও অসংখ্য 451 14010118,50এ
— পৃষ্ঠা ৭৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।