ইসলাম ও আধুনিকতা ৮১ বিজ্ঞানই আবিষ্কার করেছে। এটম বোমা, হাইড্রোজেন বোমাও তারই আবিষ্কার । সুতরাং মহান আল্লাহর বর্ণিত নীতিমালা অনুযায়ী যখন বিজ্ঞানকে ব্যবহার করা যায় তখনই কেবল তার দ্বারা সঠিক কল্যাণ লাভ করা সম্ভব৷ ২. দ্বিতীয়ত বিজ্ঞানের গবেষণা দুই ধরনের । এক হলো, প্রত্যক্ষ পরীক্ষা-নিরীক্ষার উপর প্রতিষ্ঠিত । এই ধরনের গবেষণা কখনো কুরআন ও সুন্নাহের বিপরীত হয়নি এবং হতেও পারে না। বরং বাস্তব সত্য হচ্ছে, এই ধরণের গবেষণা সব সময় কুরআন ও সুন্নাহকে আরো বলিষ্ঠভাবে প্রমাণ করেছে । কুরআন ও সুন্নাহর এমন অনেক বিষয় রয়েছে - যা কিছুদিন আগেও মানুষের বুঝতে কষ্ট হত । বিজ্ঞানের আবিষ্কার সেটা বুঝতে অনেক সহজ করে দিয়েছে । যেমন মেরাজের সময় বোরাকের যে দ্রুতগমনের কথা সহীহ হাদীসে বর্ণিত হয়েছে, আগের কালের তথাকথিত জ্ঞান পৃজারীরা তাকে অসম্ভব মনে করত । অথচ আজ বিজ্ঞান প্রমাণ করেছে যে, দ্রুতগমন এমন একটি বৈশিষ্ট্যের নাম যার নিদিষ্ট কোন সীমা রেখা নেই। দ্বিতীয় প্রকার বৈজ্ঞানিক দর্শন প্রত্যক্ষ পরীক্ষা-নিরীক্ষার পরিবর্তে শুধুমাত্র অনুমান, ধারণা অথবা অপূর্ণ জ্ঞানের উপর প্রতিষ্ঠিত। যে ক্ষেত্রে বিজ্ঞানী এখনো নিশ্চিত ফলাফলের সিদ্ধান্তে পৌছুতে পারেনি । এই ধরণের আবিষ্কার কোন কোন ক্ষেত্রে কুরআনের বিপরীত হয়ে থাকে । এ ক্ষেত্রে সহজ-সরল পথ হচ্ছে, কোন প্রকার তাবীলী ব্যাখ্যা ছাড়াই কুরআনের স্পষ্ট ঘোষণার উপর পর্ণ ঈমান রাখতে হবে । বিজ্ঞানের যে আবিষ্কার কুরআনের বিরোধিতা করে তার সম্পর্কে বিশ্বাস রাখতে হবে যে, অপূর্ণ জ্ঞানের কারণে বিজ্ঞান এখনো মূল তত্ব আবিষ্কার করতে পারেনি । মানুষের বৈজ্ঞানিক ধারণা যতই সমৃদ্ধ হতে থাকবে কুরআন-সুন্নায় বর্ণিত তথ্য ততই সুস্পষ্ট হতে থাকবে । যেমন কিছু বিজ্ঞানীর ধারণা, আসমানের কোন অস্তিত্ব নেই। তাদের এই ধারণা এর উপর প্রতিষ্ঠিত নয় যে, আসমানের অস্তিত্ব না থাকার পিছনে কোন অকাট্য দলিল পাওয়া গেছে। বরং তাদের দলিলের সারাংশ হল; আসমানে অস্তিত্রে কোন ইল্ম আমাদের নেই; এ কারণে আমরা আসমানের অস্তিতৃকে অস্বীকার করি। অন্য কথায়, এই ধারণা অস্তিতৃহীনতার সুস্পষ্ট 45114010113 8,50এ
— পৃষ্ঠা ৭৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।