বিজ্ঞান ও ইসলাম চন্দ্র, সূর্য এবং গ্রহ-উপগ্রহ সম্পর্কে আধুনিক বিজ্ঞান যে তথ্য দিয়েছে আল্-কুরআনের দৃষ্টিতে তা কি সঠিক ? কেউ বলেন, বিজ্ঞান ও কুরআন- হাদীসের মাঝে কোন বিরোধ নেই । অতএব বিজ্ঞানের সকল তথ্যই নির্ভুল। কেউ বলেন, বিজ্ঞানের মতাদর্শ কুরআনের পরিপন্থী । তাহলে কোনটি সঠিক £ ১. সর্ব প্রথম বুঝতে হবে যে, আল্লাহ তায়ালা এই সৌরজগতে যে সব শক্তি সৃষ্টি করে রেখেছেন তা উদঘাটন করাই বিজ্ঞানের মূল উদ্দেশ্য । এই শক্তি যদি মানুষের কল্যাণ ও মঙ্গলের জন্যে ব্যবহার করার চেষ্টা করা হয় তাহলে সেটা ইসলামের দৃষ্টিতে জায়েযই নয় বরং উত্তম কাজ । ইসলাম তাদের প্রচেষ্টায় প্রতিবন্ধকতা সৃষ্টির পরিবর্তে আরো উৎসাহ যুগিয়েছে। এক্ষেত্রে ইসলামের দাবী শুধু এতটুকুই যে, এই শক্তিগুলোকে এ সব উদ্দেশ্যে ব্যবহার করা যাবে যা ইসলামের দৃষ্টিতে বৈধ এবং কল্যাণকর অন্য ভাষায় বলা যায়, বিজ্ঞানের কাজ শুধু সৌরজগতের সুপ্ত শক্তিগুলো আবিষ্কার করা । আর ধর্ম এই শক্তির সঠিক ব্যবহার ক্ষেত্র নির্দেশ করবে। নির্ধাণ করবে তার গবেষণা কর্মের জন্য সঠিক পন্থা এবং উত্তম ক্ষেত্র । বিজ্ঞান ও প্রযুক্তি কেবল তখনই মানুষের জন্য কল্যাণকর হতে পারে, যখন তাকে ইসলামে বর্ণিত মূলনীতি অনুযায়ী ব্যবহার করা হয়। অন্যথায় এটা অস্বীকার করার উপায় নেই যে, বিজ্ঞান মানুষের জন্য বৈষয়িক উন্নতির যেমন কারণ হতে পারে; তেমনি ভুল ব্যবহারের কারণে আমাদের জন্য ক্ষতিকরও হতে পারে। এর উদাহরণ আমাদের সামনেই বিদ্যমান । অতীতে বিজ্ঞান একদিকে যেমন মানুষের আরাম-আয়েশের উপকরণ তৈরি করেছে; অন্যদিকে তার ভুল ব্যবহারের ফলে গোটা দুনিয়াকে নিরাপত্তাহীনতা ও অশান্তির জাহান্নামে পরিণত করেছে। যাতায়াতের জন্য দ্রুতগামী বাহন 45114010113 8,00এ
— পৃষ্ঠা ৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।