৭৮ ইসলাম ও আধুনিকতা বাণী” । যে ব্যক্তির “তাকওয়ার' উপর অধিকাংশ মুসলমানের আস্থা থাকে তাকে কুরআন ও সুন্নাহের ব্যাখ্যার দায়িত্ দেওয়ায় কী অসুবিধা ? ভাল করে জেনে রাখুন, “তাকওয়া' অস্পষ্ট এবং অনির্দিষ্ট কোন বৈশিষ্ট্যের নাম নয় যে, সকলেই তার নিজের রুচি ও স্বভাব অনুযায়ী এর সংজ্ঞা দিবে । ইসলামে “তাকওয়া* একটি সাংবিধানিক মূলনীতি । শরীয়তের অসংখ্য বিধান এর উপর নির্ভরশীল । সাংবিধানিক অর্থে ব্যবহার করলে এর অর্থ হবে নির্দেশাবলী বাস্তবায়ন, কবীরা গ্তনাহ থেকে বিরত থাকা এবং সগীরা গুনাহে বারবার লিপ্ত হওয়ার প্রবণতা থেকে সংশোধিত হওয়া । কুরআনের পরিভাষা অনুসারে যেটা “ফুজুর” এর বিপরীত । ঘোষণা হয়েছে ঃ পান পাতা পাপা কি পটিতটি পাতার রত ৬1০55 ৬০১ (০৪6 “তারপর তিনি তাকে তার অসৎকর্ম এবং সৎকর্মের জ্ঞান দান করেছেন।” সুতরাং যে ব্যক্তি ফুজুর তথা প্রকাশ্য পাপকর্ম থেকে মুক্ত থাকবে, সেই এই সাংবিধানিক সন্তোধন অনুযায়ী মুত্তাকী । এই কারণে, কোন ব্যক্তির তাকওয়া পরীক্ষা করার জন্যে জনগণকে তেমন কোন সমস্যায় ভুগতে হয় না। এই কথাগুলো স্বরণ রেখে বলুনতো কুরআন-সুন্নাহ ব্যাখ্যার জন্য ইলম" ও 'তাকওয়ার' শর্তারোপে কী অসুবিধা হয়েছে ? পরিশেষে আমরা আধুনিকপন্থী ভাইদের খেদমতে সবিনয়ে নিবেদন করব যে, ইলমী ও ফিকরী আলোচনায় প্রচলিত শ্লোগান ছেড়ে দিয়ে এবং নিছক প্রোপাগান্ডার হাতিয়ার ব্যবহার করে দেশ ও জাতির কোন কল্যাণও সাধন করা যায় না, কোন সমস্যারও সমাধান হয় না। এর দ্বারা কোন চিন্তাশীল বিবেকের উপর এই কর্মপন্থার কোন ভাল প্রভাবও পড়ে না। বেশীর চেয়ে বেশী এই শ্লোগানের বন্দীশালায় সংক্ষিপ্ত সময়ের জন্য হকের আওয়াজকে আটকে রাখা যায়। কিন্তু এর দ্বারা শুধু কর্ণই প্রতারিত হয়, অন্তর নয়! এক সময় শ্লোগানদাতাদের আওয়াজ বসে যায়। শুকিয়ে যায় তাদের কণ্ঠনালী। তখনি হকের গুরুগন্তীর আওয়াজ পূর্ণ শক্তিতে প্রকাশিত 451 14010118,00এ
— পৃষ্ঠা ৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।