ইসলাম ও আধুনিকতা ৭৭ জনগণের অধিকারের এই ব্যাখ্যা পর এখন আপনিই বলুন, এই দেশের দশ কোটি মুসলমান কুরআন-সুন্নাহ ব্যাখ্যার ক্ষেত্রে কাদের উপর বিশ্বাস রাখে ? কুরআন-সুন্নাহের কোন বিধান বুঝার প্রয়োজন দেখা দিলে তারা তথাকথিত ইসলামী গবেষণা সংস্থা বা অন্য কোন প্রগতিশীল €) সংগঠনের কাছে যাবে - না এ সব “রক্ষণশীল” আলেমদের কাছে যাবে যারা আপনাদের ভাষায় জনগণের অধিকার হরণকারী ? মুসলমানগণ কুরআন-সুন্নাহ ব্যাখ্যা জানার জন্যে কোন আইনের চাপ বা জোর-জবরদস্তি ছাড়া স্বেচ্ছায় যদি আলেমগণের কাছেই যায়, তাদের উপরই আস্থা পোষন করে, তাদের কথায়ই তাদের অন্তর নিশ্চিন্ত হয় - বর্তমান মুসলিম সমাজের এই বাস্তব চিত্রকে কেইবা অস্বীকার করতে পারবে - তাহলে আপনারাই বিবেচনা কুরআন-সুন্নাহ ব্যাখ্যার অধিকার দিলে ? না এ সব আধুনিকপন্থী ভাইদেরকে কুরআন-সুন্নাহর উপর অত্যাচারের খড়গ চালানোর প্রকাশ্য অনুমতি দিলে; আবশেষে তাদের বড় অভিযোগ তাকওয়ার শর্তারোপের উপর । তাদের মতে কুরআন-হাদীসের ব্যাখ্যার জন্য ইল্ম এর মত তাকওয়ারও প্রয়োজন নেই । তাদের কাছে সবচেয়ে বড় আশংকার ব্যাপার হল ঃ “মুত্তাকী হওয়া এমন একটি শর্ত যে, এর উপর ভিত্তি করে আলেমগণ পারে। তার কারণ, তাকওয়া পরীক্ষা করার মাপকাঠি হয় স্ব-স্ব রুচি মাফিক ।” (নজর ও ফিকির, নভেম্বর ৬৭ইং, পৃ: ৩২৬) এ ব্যাপারে আমরা বলতে পারি যে, কিছু সময়ের জন্যে ব্যক্তিগত সন্দেহের হাত থেকে মুক্ত হয়ে গভীরভাবে চিন্তা করলে এ ব্যাপারে আর কোন আশঙ্কা থাকবে না। যে জনগণকে আপনারা বিধান প্রণয়ের অধিকার দিতে চাইছেন তারাই এই সিদ্ধান্ত নেয়ার যোগ্যতা রাখে যে, কোন ব্যক্তির মাঝে তাকওয়ার শর্তগুলো পুরোপুরিভাবে পাওয়া যায় ? সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের সম্মিলিত সিদ্ধান্ত ভুল হয় না কখনো । তাদের যবান “আল্লাহর 45114010113 8,50এ
— পৃষ্ঠা ৭৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।