Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Islam O Adhunikota(Almodina com)
/ ১১৯
📝 লেখা 📖 পিডিএফ

৭৬ ইসলাম ও আধুনিকতা দ্বীনকে জীবিত রেখেছেন ! কিভাবে নিজের জীবনকে দ্বীনের আহকামের উপর প্রতিষ্ঠিত করতে চেষ্টা করেছেন ! এত কিছুর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তাদেরকে কুরআন ও সুন্নাহ ব্যাখ্যা করার অধিকার প্রদান করেন এবং সমগ্র মুসলিম উম্মাহ তাদের এই অধিকারের উপর আস্থা রাখে তাহলে আপনাদের এর উপর আপত্তি কেন? কুরআন ও হাদীস ব্যাখ্যার এই যে উৎসাহ-উদ্দীপনা - অবশ্যই এটা প্রশংসার যোগ্য । কিন্তু এর জন্য প্রথমে যে কিছু সাধনার প্রয়োজন, তার স্বাদতো আগে চাখবেন। জীবনের কিছু অংশ কুরআন-হাদীসের ইলমের ময়দানে অতিবাহিত করুন । সেই ময়দানের শিষ্টাচার শিখুন। এরপর কোন ব্যক্তি আপনার কুরআন-সুন্নাহের ব্যাখ্যার যোগ্যতা স্বীকার না করলে আপনার অভিযোগ নিঃসন্দেহে বৈধ এবং সত্য । ড. ফজলুর রহমান সহেবের পক্ষ হতে মাসিক 'নজর ও ফিকির” এ বলা হয়েছিল : “ইসলামে সামগ্বিকভাবে উম্মতই(?) বিধান তৈরির কাজ করে আসছে । আজও তাদের এই অধিকার থাকা উচিৎ ।' কিন্তু যদি তিনি এর ব্যাখ্যা করে দিতেন যে, সামগ্রিকভাবে উম্মতের বিধান তৈরির অর্থ কি লক্ষ-কোটি উম্মতের সকল ব্যক্তির প্রত্যেকেই বিধান তৈরির কাজ করবে এবং মুর্খ-অশিক্ষিত ব্যক্তিও এই কাজে অংশ গ্রহণ করতে পারবে ? না কি উম্মতের এই অধিকার লাভের অর্থ এই যে, তারা নিজেদের মধ্য থেকে এমন কিছু যোগ্যতাসম্পন্ন এবং নির্ভরযোগ্য প্রতিনিধি নির্বাচন করার অধিকার রাখে, যারা কুরআন ও সুন্নাহ ব্যাখ্যার উপযুক্ত । কিন্তু শেষ পর্যন্ত তাদেরকেতো সেই নির্বাচিত ব্যক্তিদের কাজের উপরই নির্ভর করতে হবে। জনগণের প্রত্যেকেই রাজনৈতিক কর্মকান্ডের প্রতিটি ক্ষেত্রে অধিকার ফলাও করতে পারবে - গণতান্ত্রিক অধিকারের এই অসার অর্থ কন্টর গণতন্ত্রীরাও করেন না। বরং তাদের মতেও প্রতিটি বিষয় তার নির্বাচিত বিশেষজ্ঞদের হাতে অর্পণ করা হয় । আর যারা এই বিষয় সম্পর্কে অজ্ঞ, তারা বিশেষজ্ঞদের কথার উপরই বিশ্বীস স্থাপন করে । এটাকে কেউ বলে না যে, জনগণের অধিকার ছিনিয়ে নেয়া হয়েছে। ///./51-14013118.001

— পৃষ্ঠা ৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।