Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Islam O Adhunikota(Almodina com)
/ ১১৯
📝 লেখা 📖 পিডিএফ

ইসলাম ও আধুনিকতা ৭৫ বিশেষজ্ঞদের হাতে কেন কুক্ষিগত করা হয়েছে? প্রাপ্তবয়স্ক বুদ্ধিমান হিসেবে আমিও এ কাজ করতে পারি। আমাদের বিশ্বাস হয় না যে, কোন সুস্থ বিবেকের মানুষ এমন ধরনের কথা বলতে পারে । বাস্তবিকই যদি কোন ব্যক্তি অন্তরে এই আক্ষেপ পোষণ করে তাহলে তাকে বলতে হবে যে, একজন নাগরিক হিসেবে নিশ্চয় এসব কাজের অধিকার তোমার আছে। কিন্তু এই কাজের যোগ্যতা অর্জনের জন্য বছরের পর বছর অধ্যবসয়ের সঙ্গে পড়া-শোনা করতে হয় । অভিজ্ঞ ও যোগ্য শিক্ষকদের কাছ থেকে এই বিদ্যা শিখতে হয় । এর জন্য ডিগ্রি অর্জন করতে হয়। আগে এই ত্যাগ স্বীকার কর, তারপর তুমি নির্ধিধায় এই কাজ করতে পারবে। সুতরাং এই কথাটিই যদি কুরআন-সুন্নাহ ব্যাখ্যার সৃক্ষাতিসুক্ম কাজের ক্ষেত্রে বলা হয়, তাহলে ঠিকাদারী হবে কেন ? তাহলে কি কুরআন-সুন্নাহর ব্যাখ্যার জন্য কোন যোগ্যতার প্রয়োজন নেই ? এর জন্যে কোন শিক্ষাঙ্গনে অধ্যয়ন করা এবং কোন শিক্ষক থেকে বিদ্যা অর্জন করার প্রয়োজন নেই ? পৃথিবীতে কুরআন সুন্নাহের বিদ্যাই কেবল এমন অসহায় হয়ে পড়ল যে, তার ব্যাপারে যে কোন ব্যক্তি ব্যাখ্যা বিশ্লেষণের অধিকার রাখে ? অথচ কোরআন-সুন্রাহের ইল্ম অর্জনের জন্য সে এক মাস সময়ও ব্যয় করেনি । আধুনিকপন্থী ভাইয়েরা আলেমগণের উপর সকাল-সন্ধ্যা তাদের ক্রোধাগ্নি বর্ষণ করেন যে, তারা কুরআন-সুন্নাহ ব্যাখ্যার যোগ্য হলো কী করে ? কিন্তু তারা এতটুকু চিন্তা করে দেখলেন না যে, আলেমগণ এই যোগ্যতা অর্জনের জন্য কতটা কষ্ট সহ্য করেছেন ? দুঁশ বছরের ইংরেজ শাসনামলে তাদের নির্যাতন-নিপীড়নের লক্ষ্যবস্তুতে পরিণত হয়ে, এবং যেহেতু ইংরেজদের পক্ষ হতে তাদের জীবিকা নির্বাহের সকল পথ বন্ধ করে দেয়া হয়েছিল, এই কারণে ধন-সম্পদের আকর্ষণ উপেক্ষা করে, নিরামিশ খেয়ে, মোটা কাপড় পরে, তার উপর আপনাদের ভর্সনা সয়ে কিভাবে এই বিদ্যা অর্জন করেছেন £ বছরের পর বছর কী করে বাতির সামনে চোখ ঝলসিয়েছেন! জীবন, সম্পদ এবং চাহিদার কত শত কুরবানী দিয়ে ইল্‌মে 51 140101138,50এ

— পৃষ্ঠা ৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।