Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Islam O Adhunikota(Almodina com)
/ ১১৯
📝 লেখা 📖 পিডিএফ

৭৪ ইসলাম ও আধুনিকতা কিছু বললে অন্য আলেমগণ তার ভুল শুধরানোর জন্য সর্বক্ষণ প্রস্তুত রয়েছে এবং থাকে। | ৩. পোপতান্ত্রিক ব্যবস্থায় কানুন তৈরি এবং ধর্মীয় ব্যাখ্যার দায়িত্ভার সর্বশেষ পর্যায়ে ব্যক্তি বিশেষের উপর অর্পিত হয়। একমাত্র সেই ব্যক্তিকেই মসীহী ভেড়ার রাখাল" এবং গীর্জার অনুসারীদের প্রতিনিধি নির্ধারণ করা হয়ে থাকে। পক্ষান্তরে উলামা কোন ব্যক্তি বিশেষের নাম নয় যিনি কোন নির্দিষ্ট সংগঠনের নেতা । বরং যে ব্যক্তি বিশুদ্ধ মূলনীতির আলোকে ইলমে দ্বীন শিক্ষা করেছে সেই আলেম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওয়ারিশ । তাই কোন এক আলেমের ব্যক্তিগত অভিমত সকল উম্মতের উপর চাপিয়ে দেওয়ার অধিকার নেই। পৌপগণের বিধান তৈরি এবং উলামাগণের কুরআন ও সুন্নাহের ব্যাখ্যার মধ্যে এতবড় পার্থক্য থাকা সত্তেও কোন ব্যক্তি যদি বিবেক-বুদ্ধি, সততা- নিষ্ঠার মাথা খেয়ে আলেমগণের উপর পোপগিরির অপবাদ আরোপ করেন, তাহলে তার বিচারক আল্লাহই । এই পোপগিরির বিষয়টি আধুনিকপন্থীদের পক্ষ হতে এভাবেও বলা হয়ে থাকে যে, “কুরআন ও সুন্নাহের উপর কারো ঠিকাদারিত্ব নেই। তাই এর ব্যাখ্যা-বিশ্রেষণের অধিকার কেবল আলেমদের মাঝে সীমাবদ্ধ থাকতে পারেনা?” প্রপাগান্ডায় তারা এতই দক্ষ যে, লাগাতার এই শ্লোগান তারা দিয়েই চলছে। কিন্তু কোন আল্লাহর বান্দা এটুকু চিন্তা করার কষ্ট স্বীকার করছে না যে, এই অভিযোগের উদাহরণটি ঠিক এমন যে, কোন ব্যর্জি মেডিকেল কলেজের আকৃতি পর্যন্ত চোখে দেখিনি অথচ সে ব্যক্তি অভিযোগ করছে যে, দেশের চিকিৎসা ব্যবস্থার উপর সনদপ্রাপ্ত ডাক্তারদের ঠিকাদারী দেয়া হল কেন ? মানুষ হিসেবে আমারও এই অধিকার থাকা উচিৎ। অথবা কোন নির্বোধ ব্যক্তি বলল, দেশে নদী, পুল, ইমারত, নির্মাণের একচেটিয়া ঠিকাদারী ইঞ্জিনিয়ারদেরকে কেন দেয়া হয়েছে ? আমিও এই কাজ বাস্তবায়িত করার অধিকার রাখি । বা কোন বিবেকহীন ব্যক্তি এই অভিযোগ উত্থাপন করল যে, দেশের আইনের ব্যাখ্যা-বিশ্লেষণের ঠিকাদারী শুধু আইন ///./51 14001138504

— পৃষ্ঠা ৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।