Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Islam O Adhunikota(Almodina com)
/ 119
📝 Text 📖 PDF

ইসলাম ও আধুনিকতা ৭৩ উকালতির জন্য নূন্যতম এল,এল,বি, পাশের যে প্রয়োজন মনে করা হয় তাকেও বলুন পোপগিরি । ইউনিভার্সিটিতে শিক্ষকতার জন্য যে সব ডিগ্রি অত্যাবশ্যক বলে নির্ধারণ করা হয়েছে সে ব্যাপারেও ফতোয়া দিন - এর উপরও পোপতন্ত্রের আত্মা সওয়ার হয়েছে। নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য বয়স, বিবেক ও নৈতিক চরিত্রের যে শর্তারোপ করা হয়, সেখানেও এই অভিযোগ করুন এদের উপর পোপগিরির কালো ছায়া পড়েছে। এ সকল কাজের জন্য যোগ্যতার শর্তারোপ করা পোপগিরি না হলে কুরআন ও সুন্নাহের ব্যাখ্যার ক্ষেত্রে ইল্ম ও তাকওয়ার শর্ত লাগানো কোন্‌ যুক্তিতে পোপতন্ত্র হবে ? যিনি পৌরোহিত্য এবং পোপতন্ত্র সম্পর্কে সামান্য পড়াশুনাও করেছেন, তিনি উলামা এবং পোপ ও ব্রাহ্মণদের মধ্যে নিম্নে লিখিত মোটা-মোটা কয়েকটি পার্থক্য খুব সহজেই বুঝতে পারবেন। ১. ব্রাহ্মণ এবং পোপ কার্যত এ দুটো বর্ণ ও বংশ এবং জাতভেদ প্রথা উদ্তাত বিশেষ শ্রেণীর নাম। বাইরের কোন ব্যক্তি হাজারো প্রচেষ্টা এবং সাধারণ যোগ্যতার অধিকারী হওয়া সত্তেও তাদের অন্তর্ভূক্ত হতে পারে না। এ কারণে, পোপ জগতে ডাকাত ও সন্ত্রাসীকে পোপ বানিয়ে দেওয়ার দৃষ্টান্ত অনেক দেখা যায়। পক্ষান্তরে আলেম এমন একটি যোগ্যতার নাম, যা অর্জন করতে কোন গোত্র বা বর্ণের শর্ত নেই। চৌদ্দশ বছরের ইতিহাসে দেখা যায়, প্রত্যেক গোত্র ও বংশ থেকেই আলেম হয়েছে । এমনকি দাস- দাসীদের মধ্যে অনেক বড়-বড় আলেম সৃষ্টি হয়েছেন এবং দেশ ও জাতির নেতৃত্ও দিয়েছেন। তাদের মর্যাদার কারণ, তাদের ইল্ম ও তাকওয়া; কোন বিশেষ বংশ নয়। ২. পোপগণ যে ধর্মের ব্যাখ্যাতার দাবীদার সে ধর্মের শিক্ষা; জীবনের অধিকাংশ গুরুতৃপূর্ণ বিষয়ে নিশ্চুপ । এ কারণে তথায় পোপগণের ইচ্ছা খোদার ইচ্ছার রূপ নিয়েছে । অন্য কেউ এর উপর কোন অভিযোগ তুলতে পারে না। তাই তারা আইন-কানুনের ব্যাখাকারী নয় বরং এক স্বাধীন আইন প্রণেতা। এর বিপরীতে কুরআন ও সুন্নাহের বিধান সকল ক্ষেত্রে বিস্তৃত এবং এর মূলনীতিসমূহ সম্পূর্ণ সংরক্ষিত । কোন আলেম এই মূলনীতির বিপরীত 45114010113 8,50এ

— Page 69 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.