Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Islam O Adhunikota(Almodina com)
/ ১১৯
📝 লেখা 📖 পিডিএফ

৭২ ইসলাম ও আধুনিকতা মুত্তাকী, পরহেজগার হওয়াও আবশ্যক মনে করেন না। তাদের পক্ষ হতে আওয়াজ উচ্চারিত হচ্ছে : “কুরআন-সুন্নাহের ব্যাখ্যার জন্য আলেমগণকে ঠিকাদারী দেওয়া হয়নি - পোপতন্ত্রের স্থান নেই ইসলামে ৷ তাই বিধান উদ্ভাবনের অধিকার বিশেষ কোন গোষ্ঠীকে প্রদান করা যায় না - কুরআন ও সুন্নাহের ব্যাখ্যার অধিকার ইসলামের ব্যাপারে কোন ভেটো পাওয়ার দেওয়া যাবে না ইত্যাদি ইত্যাদি।” এই শ্লোগান আধনিকপন্থীদের মুখ থেকে অহরহই শোনা যায়। এ ব্যাপারে কুরআন-সুন্নাহের দ্যর্থহীন ঘোষণা আমরা উল্লেখ করেছি যে, সেই ঘোষণায় দ্বীনের ব্যাখ্যা-বিশ্লেষণের জন্য ইল্ম ও তাকওয়ার শর্তকে কতটা গুরুত্ব দেওয়া হয়েছে। কিন্তু এই শ্রোগানের অভ্যন্তরে লুকায়িত ভুল ধারণাটির তত্ব উদঘাটন করে দেওয়াও প্রয়োজন, যার গান আমাদের আধুনিকপন্থীরা সকাল-সন্ধ্যা গাইতে থাকেন। “তাদের প্রথম শ্লোগান, ইসলামে পৌরহিত্য বা পোপতন্ত্র নেই । তাই আলেমদের বিশেষ শ্রেণীকে বিধান উদ্ভাবনের অধিকার দেয়া যাবে না।” এই ধরনের কথা যারা বলেন তারা হয় জাজকতন্ত্র ও থিওক্রেসী অর্থ এবং তার মূল খারাবি সম্পর্কে অজ্ঞ । অথবা জেনে শুনে তারা সরল-প্রাণ মানুষকে ধোকা দিতে চান। যার অন্তরে ইনসাফ ও সত্যানুসন্ধানের সামান্যতম বিবেচনাবোধও আছে সে খুব সহজে অনুভব করতে পারবে যে, “ইলম” ও 'ফিক্হ' এবং “তাকওয়া এমন কোন খানদান বা ব্যক্তিসত্তার নাম নয়, যা ইচ্ছে করলে মানুষ নিজে অর্জন করতে পারবে না। বরং এ হলো কোন বিশেষ কাজের যোগ্যতার (9101)11/ 04516090075) নাম । প্রত্যেক ব্যক্তিই যে কোন সময়ে তা অর্জন করতে পারে । কোন কাজের জন্য কোন যোগ্যতা নির্ধারণ করা যদি আপনাদের কাছে পোপতন্ত্র হয়, তাহলে জীবনের কোন্‌ ক্ষেত্রটা এই পোপতন্ত্র থেকে মুক্ত ? রাষ্ট্রীয় নেতৃত্ব এবং মন্ত্রীত্ের জন্য যে শিক্ষাগত যোগ্যতা এবং নৈতিক মানদন্ড নির্ধারণ করা হয় সেগুলোও তাহলে আপনাদের বিবেচনায় পৌপতন্ত্র হবে । বিচারকের জন্য আইন শাস্ত্রে পারদর্শিতার যে শর্তীরোপ করা হয় তাকেও পৌপতন্ত্র বলতে হবে। //0/./51-10191138.001

— পৃষ্ঠা ৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।