ইসলাম ও আধুনিকতা ৭১ বুঝার প্রাণান্ত চেষ্টা অব্যাহত রেখেছেন । অনুরূপভাবে “আবিদ হওয়া” অর্থাৎ ইসলামী বিধি-বিধানের পুরোপুরি অনুসারী হওয়াকেও রাসূল সান্রান্নাহু আলাইহি ওয়াসাল্লাম জরুরী ঘোষণা করেছেন । কারণ, যিনি নিজের ব্যক্তিগত জীবনে হালাল-হারাম, জায়েয-নাজায়েয এর পার্থক্য করেন না, রাত দিন যার কিছুতেই উপলব্ধি করতে পারেন না । বিধান উদ্ভাবন মূলতঃ সত্যানুসন্ধানের অপর নাম । কুরআনের ভাষ্য অনুযায়ী আল্লাহপাক সত্য বুঝার যোগ্যতা করেন। যদি তোমরা তাকওয়া অবলম্বন কর তাহলে আল্লাহ তোমাদেরকে (হক ও বাতিলের) পার্থক্য-শক্তি দান করবেন। আয়াতে সুস্পষ্টভাবে বলা হয়েছে, হক ও বাতিলের মধ্যে পার্থক্য করার অপরিহার্য শর্ত হল “তাকওয়া” । তা ছাড়া এই অসাধারণ যোগ্যতা লাভ করা যায় না। সুতরাং কুরআনের এই আয়াত এবং উল্লিখিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদীস অত্যন্ত সুস্পষ্ট ভাষায় ঘোষণা করেছে যে, ইসলামী সমাজে যেসব নতুন মাসআলা উদ্ভূত হতে পারে তার ধরীয়ি ও ফিক্হী সমাধান কেবল তারাই দিতে পারবেন, যারা একদিকে ফকীহ অন্যদিকে আবিদ বা মুত্তাকী । হযরত মাওলানা মুফতী শফী ছাহেব (রহঃ) তার এক বক্তৃতায় একথাই ₹ক্ষিপ্তভাবে বলেছিলেন যে, কুরআন ও সুন্নায় যেসব মাসআলার বিধান সুস্পষ্টভাবে উল্লেখ নেই সেগুলোর সমাধানের পন্থা হল, মুত্তাকী মুফতী ও উলামায়ে কিরামের পরস্পর পরামার্শ। ব্যক্তিগত সিদ্ধান্ত মুসলমানদের উপর চাপিয়ে দেয়া অন্যায় । কিন্তু কেন যেন আমাদের আধুনিকপন্থীদের কাছে বিষয়টি অত্যন্ত অপছন্দ। তারা কুরআন-হাদীসের ব্যাখ্যা-বিশ্লেষণ এবং তার থেকে বিধান উদ্ভাবনের জন্য আলেম ফকীহ, মুফতী কোনটাই জরুরী মনে করেন না ।' 451 140101138,50এ
— পৃষ্ঠা ৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।