Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Islam O Adhunikota(Almodina com)
/ ১১৯
📝 লেখা 📖 পিডিএফ

৬৮ ০০০০1 এর দিকে সম্পৃক্ত করব না। তাহলে কি করে আপনি সেই হাদীসের নির্ভরযোগ্যতা বিশ্বাস করলেন যেটা কুরআনের প্রকাশ্য শিক্ষার বিরোধী ? এদিকে ইমাম শাফী রেহঃ) সম্পর্কে আপনার বক্তব্য ছিল ঃ “ইমাম শাফী রেহঃ) এর তীক্ষ মেধা ও স্বভাবগত বুদ্ধি এক যান্ত্রিক ব্যবস্থা তৈরি করে দিয়েছে । নিঃসন্দেহে এর দ্বারা আমাদের মধ্যযুগীয় সামাজিক ও ধর্মীয় কাঠামোতে দৃঢ়তা এসেছে। কিন্তু পরবর্তিতে তার কারণে আধুনিক চিন্তা চেতনা ও সৃজনশীলতা থেকে বঞ্চিত হতে হয়েছে।” (মোসিক নজর ও ফিকির, বর্ষ ও সংখ্যা : ১ পৃ: ৩০) এখানে প্রশ্ন হল, যে ইমাম শীফী (রহঃ) এত বড় মারাত্মক “উসূলী ভুল' করতে পারেন, কোন মাসআলায় তার মতামত দলিল হিসেবে উপস্থাপন করা আপনার জন্য কি বৈধ হবে? অতএব এর দ্বারা কি প্রমাণ হয় না যে, তাদের মস্তিষ্কে গবেষণা ও দলিল নির্ধারণের জন্য কোন সুনির্দিষ্ট মূলনীতি নেই? তারা তাদের “আধুনিক ব্যাখ্যার" ক্ষেত্রে উসূলে ফিকহ এর কোন মূলনীতিকে অনুসরণ করেননি শুধু তাই নয়; বরং নিজেদের উদ্ভাবিত মূলনীতিরও ধার ধারেন নি তারা । ভেবে দেখুন, তাদের মূলনীতি থেকে পালায়ন নীতির এটাই কারণ যে, তারা প্রথমে মতাদর্শ কায়েম করেন । তারপর দলিল অনুসন্ধান করেন। এই কর্মপন্থা উসুল ও মূলনীতির সাথে তাল মিলিয়ে চলতেই পারে না। তাই তাদেরকে প্রত্যেক মতের জন্য পৃথক মূলনীতি নির্ধারণ করতে হয়। এখন যদি কোন ব্যক্তি তাদের নিকট আবেদন করেন, মেহেরবানী করে আপনারা “ইলম ও গবেষণার” উপর রহম করুন, এবং ইহুদী ও খৃষ্টানরা যেভাবে তাওরাত ও ইঞ্জলকে খেলনার সামগ্রী বানিয়েছিল অনুরূপভাবে কুরআন-সুন্নাহকে আপনারা খেলার সামগ্রী বানাবেন না; তাহলে সেই ব্যক্তি তাদের নিকট সেকেলে, গোড়া এবং “যুগ চাহিদার বিরোধী” বলে সাব্যস্ত হয়। তার সম্পর্কে আধুনিকপন্থীদের ফাতওয়া হল £ “তারা আধুনিক যুগকে অস্বীকার করে এবং তার চাহিদা সম্পর্কে অজ্ঞ 1” (মাসিক নজর ও ফিকির, বর্ষ : ২, সংখ্যা : ১২, পৃ : ৭৩১) ///./1-1400114.0014

— পৃষ্ঠা ৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।