Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Islam O Adhunikota(Almodina com)
/ ১১৯
📝 লেখা 📖 পিডিএফ

৬৬ ইসলাম ও ইত টা পারে না। এই মূলনীতি গ্রহণ না-করলে কোন ব্যক্তির কোন কথা থেকে নির্দিষ্ট কোন অর্থ উপলব্ধি করা সম্ভব নয় । কিন্তু আমাদের আধুনিকপন্থীরা প্রতিটি ক্ষেত্রেই এই মূলনীতির বিরুদ্ধাচরণ করেন । কুরআন ও হাদীসের কোন শব্দ তাদের পছন্দের খেলাফ হলেই সাথে সাথে নিজেদের পছন্দসই রূপক অর্থ বসিয়ে দেন। 'পুত্রের' অর্থ করেছেন “পৌত্র'; লাঠির অর্থ করেছেন “দলিল'। “মৃত্যু থেকে “অচেতন' বা 'অপমান' এবং ইবলিস" থেকে “কাল্পনিক শক্তি” অর্থ করা হয়েছে। এমনকি আল্লাহ এবং রাসূল দ্বারা “জাতির কেন্দ্র অর্থ করা হয়েছে।১ ফিকহশাস্ত্ববিদগণ “উসূলে ফিকহ" এর মাঝে যেসব যুক্তি্ৰাহ্য এবং সুপ্রতিষ্ঠিত মূলনীতি লিপিবদ্ধ করেছেন সেগুলো না হয় গ্রহণ না-ই করলেন। কিন্তু আপনারা কানুন ব্যাখ্যা কালে অন্য কোন মূলনীতি তো অনুসরণ করবেন। “উসুলে ফিকহ" এর মূলনীতি যদি আপনাদের মনপুত না হয় তাহলে দলিল দিয়ে প্রমাণ তো করবেন, কুরআন-সুন্নাহ ব্যাখ্যার এই মূলনীতিগুলো ভুল। তারপর দলিলসহ তার বিকল্প কোন মূলনীতি নির্ধারণ করতঃ আপনাদের গবেষণার ক্ষেত্রে এই সব মূলনীতি অনুসরণ করতেন। কিন্তু আমরা দেখছি, আপনাদের ব্যাখ্যার জন্য কোন মূলনীতি, নিয়ম- পদ্ধতি বা কায়দা-কানুনই নেই। একস্থানে এক মূলনীতিকে ভেঙ্গে দিয়েছেন এবং সাথে-সাথে তার বিরোধিতাও করেছেন । অথচ অন্যত্র যেখানে সেই মূলনীতিটিই আপনার মতের স্বপক্ষে মনে হয়, সেখানে নির্ধিধায় সেটা গ্রহণ করছেন । আপনাদের নির্ধারিত মতাদর্শের পরিপন্থী কোন হাদীস নজরে পড়লে সেটা আপনারা প্রত্যাখ্যন করেছেন। সনদের দিক থেকে হাদীসটি যত সুদৃটই হোক না কেন আবার কোন হাদীস নিজেদের মতাদর্শের সমর্থন করলে তার উপর ভিত্তি করে কুরআন কারীমের সুস্পষ্ট আয়াতও ছেড়ে দিচ্ছেন। এ হাদীসটি সনদের বিবেচনায় যত দুর্বল এবং অনির্ভরযোগ্যই হোক ১. বিভিন্ন আধুনিকপন্থী লেখকই কুরআনের শব্দের এরকম ব্যখ্যা করেছেন। তবে একত্রে পাওয়ার জন্য পারভেজ সাহেবের মা“আরিফুল কুরআন দেখুন । //./২1-101011৭.001

— পৃষ্ঠা ৬২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।