Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Islam O Adhunikota(Almodina com)
/ ১১৯
📝 লেখা 📖 পিডিএফ

ইসলাম ও আধুনিকতা ৬৫ বক্রতা তাদের চিন্তা ও দর্শনের ইমারতকে বাকা করে ফেলেছে । এটাই মৌলিক কারণ যে, তাদের গবেষণা ও দর্শন যাবতীয় মূলনীতি, নিয়ম-কানুন এবং ফর্খুলাকে পদদলিত করে “বিকৃতির' পরিমন্ডলে ঢুকে পড়েছে। পৃথিবীর জ্ঞান-বিজ্ঞানের সকল শাখায় চিন্তা ভাবনা গবেষণা জন্য কিছু মূলনীতি নির্ধারিত থাকে । যার অনুসরণ ছাড়া সে বিষয়ের গবেষণায় সঠিক সিদ্ধান্তে পৌছা যায় না। বর্তমান আইনশান্ত্রেও (75097109109) উদ্ভাবিত আইনের ব্যাখ্যা (11501919001 ০ 50300155) একটি স্বতন্ত্র বিজ্ঞান । তার মূলনীতি ও নিয়মপদ্ধতি রয়েছে। সুতরাং এই মূলনীতি পুরোপুরিভাবে অনুসরণ না-করা হলে কোন আইনজ্ঞের ব্যাখ্যাই গ্রহণ যোগ্য হতে পারে না। অনুরূপভাবে বরং তার চেয়ে অনেক বেশী যুক্তি গ্রাহ্য এবং সুবিন্যস্ত আকারে ফিকহ এবং কুরআন-সুন্নাহ ব্যাখ্যার বিস্তারিত ও সুস্পষ্ট মূলনীতি বিদ্যমান রয়েছে। যেগুলো “উসূলে ফিকহ" শাস্ত্রে ব্যাপক গবেষণা- পর্যালোচনা এবং সৃষ্ষ চিন্তা ও আলোচনা-পর্যালোচনার মাধ্যমে সংকলিত হয়েছে। এই বিষয়ের উপর শত শত গ্রন্থ বিদ্যমান এবং এর প্রত্যেকটি মূলনীতি বা কায়দা ব্যাপক পরীক্ষা-নিরীক্ষা করে লেখা হয়েছে। সুতরাং কুরআন ও সুন্নাহের ব্যাখ্যা এই মূলনীতি অনুযায়ী না হলে বিবেক সম্পন্ন কোন মানুষ তা গ্রহণ করতে পারে না। যেমনিভাবে উদ্ভাবিত আইনের ব্যাখ্যার" মূলনীতি অনুযায়ী না হলে কোন আইনজ্ঞের আইনী ব্যাখ্যা গ্রহণযোগ্য হয় না। কিন্তু আমাদের আধুনিকপন্থীরা ভুল চিন্তা-ধারাকে গ্রহণ করার কারণে তাদের ব্যাখ্যা-বিশ্লেষণে এই মূলনীতির কোনটাই তারা অনুসরণ করেন না। বসেন। যেমন উসূলে ফিক্হর একটি সর্বসম্মত মূলনীতি হল, কুরআন ও হাদীসের কোন শব্দের হাকিকী (মূল) অর্থ গ্রহণ করা অসম্ভব হলে, কিংবা লোক সমাজে অর্থটা বর্জিত হলে কেবল তখনই মাজাযী (রূপক) অর্থ গ্রহণ করা যাবে৷ অন্যথায় মূল অর্থই গ্রহণ করতে হবে। এটা একটা শতভাগ যুক্তিগ্রাহ্য মূলনীতি, যা আকলের দাবীদার কোন লোকই চ্যালেঞ্জ করতে ৬.1 14010118504

— পৃষ্ঠা ৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।