Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Islam O Adhunikota(Almodina com)
/ ১১৯
📝 লেখা 📖 পিডিএফ

৬৪ ইসলাম ও আধুনিকতা করতে পার ।” এই একটা উদাহরণই আমরা আপনাদের সামনে পেশ করলাম । আসলে তো এই 'ব্যাখ্যার' যুগের নগ্ন থাবা থেকে কোন বিষয়ই রেহাই পায়নি। আধুনিকপন্থীদের তাফসীর বের করে দেখুন । 'ব্যাখ্যার' কী বিরাট বিরাট কীর্তি দেখতে পাবেন তার মাঝে । তাদের নিকট “ওহী” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিজের কথা । ফিরিশতা দ্বারা বুঝানো হয়েছে পানি, বিজলী ইত্যাদি । ইবলিস অর্থ কল্পনা শক্তি, যার দ্বারা উদ্দেশ্য অসভ্য জাতি । ইন্স' অর্থ সুসভ্য মানুষ । “মৃত্যু'র অর্থ সংজ্ঞাহীন, অপমান বা কুফর । “জীবন' অর্থ সম্মান পাওয়া, ইস হওয়া বা ইসলাম গ্রহণ করা। পাথরের উপর লাঠি মারার অর্থ লাঠির সাহায্যে পাহাড়ের উপর আরোহন করা । এই বিরল সৃক্ তাফসীর মাথায় রেখে একটু চিন্তা করে দেখুন, আমরা তাদেরকে খৃষ্টানদের সাথে তুলনা করে কি বাড়াবাড়ি করেছি? যাক এটা ছিল একটি অপ্রাসঙ্গিক আলোচনা । বলছিলাম, দলিলকে মূলনীতির অনুসারী বানানোর চিন্তা-ধারা গ্রহণ করা হলে খৃষ্টধর্ম, ইহুদী ধর্ম, সমাজতন্ত্র, পুঁজিবাদ সবই প্রমাণ করা যাবে কুরআন থেকে । এই প্রক্রিয়া অবলম্বন করেই পারভেজ সাহেব তার “ইবলিস ও আদম" নামক গ্রন্থে ডারউইনের “ক্রম বিবর্তন” মতবাদ কুরআন থেকে প্রমাণ করে দেখিয়েছেন । এবং কুরআনের £%.211৯::55 (নামায প্রতিষ্ঠা কর) বাক্য থেকে তার উর্বর মস্তিষ্ক সমাজতান্ত্রিক স্টাইলের এক অর্থনৈতিক ব্যবস্থা আবিষ্কার করেছে। ছারা কাদিয়ান অর্থ করেছে। হাদীসে ঈসা আলাইহিস সালাম “বারে লুদ' নামক স্থানে দাজ্জালকে হত্যা করবেন বলে যে বর্ণনা রয়েছে, মির্জা সাহেব এর ছ্বারা তার মসীহ মাওউদ হওয়ার দলিল দিয়ে বলেন, লুদ দ্বারা লুধিয়ানা বুঝানো হয়েছে এবং তার দরজা কাদিয়ান। মোট কথা আধুনিকপন্থীরা গবেষণা ও দলিল উপস্থাপনের এই যে নতুন পন্থা এখতিয়ার করেছেন যে, প্রথমে নিজের থেকে মতাদর্শ নির্ধারণ করে তাকে যুগ চাহিদা বলে সিদ্ধান্ত দিয়ে দেয়; তারপর ব্যাখ্যার নামে কুরআন ও সুন্নাহকে তার মত করে প্রমাণ করে দেখানো; এটাই প্রথম ফাউন্ডেশন যার 11001 13/5.001

— পৃষ্ঠা ৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।