পূর্ব কথা ১৯১|। ৮৯৯০।। এ ১ বর্তমান যুগে ইসলামী বিধান বাস্তবায়ন এবং জীবনের নানা অঙ্গনে উদ্ভূত নতুন সমস্যার ইসলামী সমাধানের ব্যাপারে আমি বিগত ২৩ বছর যাবৎ আমার সাধ্য অনুসারে কিছু না কিছু লিখে আসছি এগুলোর বেশির ভাগই মাসিক “আলবালাগ" পত্রিকায় প্রকাশিত হয়েছে। আজ থেকে ১৫ বছর আগে এই ধরণের বিষয়াবলী নিয়ে “আছরে হাজের মে ইসলাম কেইসে নাফেয হো' নামে প্রায় সাড়ে সাতশ পৃষ্ঠার একটি সংকলন প্রকাশিত হয়। এ গ্রন্থ প্রকাশের পরও এই বিষয়ের বিভিন্ন দিক নিয়ে আরো বেশ কিছু প্রবন্ধ লেখার সুযোগ হয়। বন্ধু বান্ধবগণ আগ্রহ প্রকাশ করেন, নতুন নিবন্ধগুলোও এ গ্রন্থের অন্তর্ভুক্ত করে দেয়ার । কিন্তু আমি ভাবলাম, এই প্রবন্ধগুলো যদি এ গ্রন্থের অন্তর্ভুক্ত করা হয় তাহলে গ্রন্থটির কলেরব অনেক বেড়ে যাবে । কলেবর বৃদ্ধির কারণে তা থেকে উপকৃত হওয়াও কষ্টসাধ্য হয়ে পড়বে । দ্বিতীয়ত, প্রবন্ধগুলো রাজনীতি, আইন, সমাজনীতি, অর্থনীতি, শিক্ষা, নৈতিকতা প্রভৃতি বিভিন্ন বিষয়ে বিভক্ত। বিষয়গুলো বিশাল গ্রন্থের অংশ হওয়ায় অসুবিধার একটা দিক হল, যদি কেউ এর একটি মাত্র বিষয়ের প্রবন্ধ গুলো পড়ার আগ্রহ রাখেন, তাহলে তাকে পুরো বই কিনতে হবে; যার অনেক প্রবন্ধ তার জন্যে তেমন উৎসাহব্যঞ্জক নয় । এই কারণে মনে করলাম, বিষয়গুলো একই বইয়ে সংকলিত না-করে প্রত্যেক বিষয়ের উপর পৃথক-পৃথক সংকলন তৈরী করা অধিক সুবিধাজনক হবে । সুতরাং ভিন্ন ভিন্ন শিরোনাম দিয়ে প্রত্যেকটি শিরোনামের সাথে সংশিষ্ট প্রবন্ধগুলো.একত্রিত করে এক একটি বইয়ের রূপ দিয়েছি। 51 14010118,50এ
— Page 6 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.