ইসলাম ও আধুনিকতা ৬৩ ইসলামী গবেষণী সংস্থার ডাইরেক্টর ডক্টর ফজলুর রহমান সাহেব সম্প্রতি ইসলাম" নামের একটি বই লিখেছেন। তার মধ্যে অত্যন্ত চটকদার কিছু “আধুনিক ব্যাখ্যা' বিদ্যমান । তার মতে ইসলামে মৌলিকভাবে তিন ওয়াক্ত নামায ফরয করা হয়েছিল৷ দুটি নতুন নামায রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের শেষ বৎসর যুক্ত হয়েছে । তাই নামাযের সংখ্যা পরিবর্তন করা যেতে পারে । তার কারণ বর্ণনা করতে গিয়ে তিনি লিখেন “সুতরাং মৌলিকভাবে নামায যে তিনটি ছিল তার প্রমাণ $ এক বর্ণনায় আছে, “রাসূল সান্রাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কারণ ছাড়াই চার নামাযকে দুই নামাযে একত্রিত করেছিলেন ।” কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরবর্তি যুগে কোন বিকল্প সংখ্যা ছাড়াই বাধ্যতামূলকভাবে পাচ ওয়াক্ত নামায নির্ধারণ করে দেওয়া হয় । এবং নামায পাচ ওয়াক্ত হওয়ার সমর্থনকারী হাদীসের সয়লাবে মৌলিকভাবে তিন ওয়াক্ত নামাযের বিষয়টি ঢাকা পড়ে যায়।” (মাসিক নজর ও ফিকর পৃ. ২৫৯, সংখ্যা: ৫, অক্টো. ৬৭ইং) দেখুন, কী চমৎকার এই “আধুনিক ব্যাখ্যা । এই আধুনিক ব্যাখ্যা অনুযায়ী এক দিকে এমন অসংখ্য মুতাওয়াতির হাদীস মিথ্যা ও মনগড়া প্রমাণিত হচ্ছে, যেগুলোর মধ্যে-ইসলামের শুরু যুগ থেকেই নামায পাচ ওয়াক্ত হওয়ার কথা বর্ণিত হয়েছে । অন্যদিকে “দুই নামায একত্রীকরণের' ঘটনা সম্বলিত একটি মাত্র বর্ণনা নির্ধিধায় নির্ভরযোগ্য বলে বিবেচিত হচ্ছে। তারপর “জমা বাঈইনাস্ সালাতাইন, বা দুই নামাযকে একত্রে আদায় করার রেওয়ায়েতের ব্যাখ্যা করা হয়েছে : রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চার নামাযকে দুই নামাযে পরিণত করেছিলেন । এটা তো এ 'ব্যাখ্যার' সবচেয়ে আকর্ষণীয় কৃতিত্ব । “দুই নামায একত্রীকরণ' এর রেওয়ায়েতটি আপনারা পড়ে থাকলে তার স্বাদ অনুভব করতে পারবেন ।১ এ ধরণের দলিল দেখে কেউ বলেছিলেন, “তোমরা যে কোন বস্তুকেই যে কোন বস্তু থেকে প্রমাণ €১) মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কোন সময় জোহর এবং আসরের নামায খুব কাছাকাছি সময়ে এভাবে আদায় করতেন যে. যোহরের ওয়াক্তের একবারে শেষ সময়ে জোহরের নামায পড়ে নিতেন! তারপরই আসরের ওয়াক্ত শুরু হওয়া মাত্র আসরের নামাষ পড়তেন । একে বলা হয় “জমা বাইনাস্ সালাতাইন' । ///./১1-14001135.001এ
— পৃষ্ঠা ৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।