Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Islam O Adhunikota(Almodina com)
/ ১১৯
📝 লেখা 📖 পিডিএফ

৬২ ইসলাম ও আধুনিকতা ত্রিত্বাদকে অস্বীকার করা হয়েছে। যেহেতু ত্রিত্বাদ প্রমাণ করা আগে থেকেই স্থির করে নেওয়া হয়েছে, সুতরাং সেগুলোর ব্যাখ্যায়ও বলা যেতে পারে এ সকল আয়াতে হাকিকী ত্রিত্ববাদকে অস্বীকার করা হয়েছে । আর এটা খৃষ্টানগণও স্বীকার করে যে, খোদা তিন জন নয়, বরং এই তিন মৌলিক সত্তা প্রকৃত পক্ষে একজন । “যারা মসীহ ইবনে মারয়ামকে আল্লাহ বলে তারা কাফের" কুরআনের এই উক্তি মূলতঃ মনোফিসী সম্প্রদায়ের বিরুদ্ধে যায়। যে স্থানে কুরআন কারীম নাসারাদেরকে জাহান্নামের আগুন থেকে সতর্ক করেছে, সেখানেও ক্যথোলিক সম্প্রদায় উদ্দেশ্য নয়। বরং মনোফিসী সম্প্রদায়ই তার উদ্দেশ্য । বাকী থাকে কুরআনের ঘোষণা - হযরত মসীহ আলাইহিস সালামকে শূলে চড়ানো হয়নি। তো এবারেও সাধারণ খৃষ্টানদের বিশ্বাস যে, মসীহের আত্মার ফাসী হয়নি । শুধু পেট্রিপেশিন করেনি । লক্ষ্য করেছেন “আধুনিক ব্যাখ্যার" কী কারিশমা £ কিভাবে যাবতীয় ৃষ্টায় ধর্ম বিশ্বাসকে কুরআনে কারীম দ্বারা প্রমাণ করে দেওয়া হল £ প্রশ্ন হল, আপনাদের “আধুনিক ব্যাখ্যা, এবং খৃষ্টানদের “আধুনিক ব্যাখ্যার' মাঝে পার্থক্য কী £ কুরআন ও সুন্নাহের “আধুনিক ব্যাখ্যা' করে যদি ইসলামের সর্ব সম্মত বিধানকে পরিবর্তন করার অধিকার আপনাদের থাকতে পারে, তাহলে খৃষ্টানদের কেন থাকবে না £ কোন্‌ মূলনীতি এবং আইনের আওতায় তাদের এই “আধুনিক ব্যাখ্যা'কে প্রত্যাখ্যান করবেন ? কেউ হয়ত মনে করতে পারেন যে, আমরা আধুনিকপন্থীদের “আধুনিক ব্যাখ্যা'কে খৃষ্টানদের “আধুনিক ব্যাখ্যার' সাথে তুলনা করে কিছুটা বাড়াবাড়ি করেছি। কিন্তু আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমরা এখানে বিন্দু মাত্র অতিরঞ্জন করিনি । আমাদের আধুনিকপন্থী ভাইদের অধিকাংশ দলিল ঠিক এ ধরনেরই হয়। বিশ্বাস না হলে আপনারা তাদের লেখা পড়ে দেখুন। এই ধরনের 'আধুনিক ব্যাখ্যার অসংখ্য প্রমাণ নজরে পড়বে । //0/./51-10191138.001

— পৃষ্ঠা ৫৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।