Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Islam O Adhunikota(Almodina com)
/ ১১৯
📝 লেখা 📖 পিডিএফ

ইসলাম ও আধুনিকতা ৬১ থাকে না। দুর্বল থেকে দুর্বলতর দাবীও যুক্তিপ্রমাণ দ্বারা পুষ্ট করা যায়। দুনিয়ার কোন বিষয়ই দলিল বিহীন থাকে না। ইংরেজি প্রবাদ অনুসারে “প্রত্যেক বস্তুকে প্রত্যেক বস্তু ছারা প্রমাণ করা যায়।” কারণ যখন আপনি একবার সিদ্ধান্ত নিয়ে ফেলবেন যে, কোন একটি বিষয় আপনাকে কুরআন ও সুন্নাহ থেকে প্রমাণ করতে হবে । এই উদ্দেশ্যে আপনি কুরআন ও সুন্নাহের “আধুনিক ব্যাখ্যা” করার সিদ্ধান্তও নিয়ে ফেলবেন । তাহলে এর সোজা অর্থ দীড়ায়, তার সমর্থনে দুর্বল থেকে দুর্বলতর কোন কথাও যদি আপনার দৃষ্টি গোচর হয় তাকেই আপনি দলিল হিসেবে পেশ করবেন। এর বিপরীতে মজবুত থেকে মজবুততর দলিল আপনার সামনে আসলেও তাকে প্রত্যাখ্যান করতে আপনার একটুও দ্বিধা হবে না। এ অবস্থানে পৌঁছলে কোন্টাই বা আর বাকী থাকবে যাকে কুরআন ও সুন্নাহ দ্বারা প্রমাণ করা যাবে না? আপনারা হয়ত জানেন, খৃষ্টান ধর্ম প্রচারকগণ মুসলিম বিশ্বের সরলপ্রাণ মুসলমানদের সামনে সর্বদা কুরআন ও হাদীস থেকেই তাদের আকাঈদ প্রমাণ করে । তারা বলে, দেখ কুরআন শরীফেও হযরত ঈসা আলাইহিস সালামকে “কালিমাতুল্লাহ' বলা হয়েছে । যার অথ তিনি আল্লাহর ছিফাত কালাম ছিলেন। ইঞ্জিল ইউহান্নাও এই কথাই বলে। কুরআনেও তাকে “রূহুল্লাহ' বলা হয়েছে। এতে পরিষ্কার বুঝা যায়, হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর রূহ। এবং আল্লাহর সাথে তার সম্পর্ক - যেমন শরীর এবং আত্মার সম্পর্ক । পৌলসও তাই বলত । কুরআন এটাও বলে যে, “আমি রূহুল কুদুস অর্থাৎ জিবরাঈলের মাধ্যমে হযরত ঈসা আলাইহিস সালামকে শক্তি দান করেছিলাম?" এর দ্বারা ইঞ্জিল মতি -এর মাঝে বর্ণিত ঘটনার প্রতিই ইঙ্গিত করা হয়েছে। যাতে বলা হয়েছে “রুহুল কুদুস হযরত ঈসা আলাইহিস সালাম এর উপর কবুতরের আকৃতিতে অবতীর্ণ হয়েছিলেন । লক্ষ্য করুন, খোদা, কালাম এবং রূহুল কুদুস তিন মৌলিক সত্ত্বার কথাই কুরআন দ্বারা প্রমাণিত হয়ে গেল। কুরআন যে-ত্রিত্বাদের প্রকাশ্য বিরোধী এই “আধুনিক ব্যাখ্যা*র দ্বারা সেই ব্রিত্ববাদই কুরআন ছারা প্রমাণিত হয়ে গেল। অবশিষ্ট থাকল কুরআনের এ সকল আয়াত যার ভিতর সরাসরি 45114010113 8,50এ

— পৃষ্ঠা ৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।