Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Islam O Adhunikota(Almodina com)
/ ১১৯
📝 লেখা 📖 পিডিএফ

৬০ ইসলাম ও আধুনিকতা অন্যভাষায়, এক মুহাকন্কিকের গেবেষকের) কাজ দর্শন স্থির করে তার স্বপক্ষে দলিল অনুসন্ধান করা নয়, বরং দলিল পর্যালোচনা করে সিদ্ধান্ত বের করা । তিনি দলিলকে নিজের সিদ্ধান্তের দিকে টেনে আনেন না, দলিলই তাকে সিদ্ধান্তের দিকে টেনে নিয়ে যায়। কিন্তু আমাদের আধুনিকপন্থীদের কর্মপন্থা এর বিপরীত । তারা সিদ্ধান্তকে দলিলের অসুসারী না-বানিয়ে দলিলকে সিদ্ধান্তের অনুসারী বনানোর প্রবক্তা । এটা কেবল তাদের কর্মপন্থাই নয় বরং তারা এই প্রক্রিয়ার গবেষণাকে সঠিক মনে করেন এবং এর প্রচারও করেন। তারা তাদের লেখা ও বক্তৃতায় একথা বলে থাকেন যে, “আমরা কুরআন ও সুন্নাহ -এর এমন ব্যাখ্যা করতে চাই, যা আমাদের বর্তমান যুগের প্রয়োজন মিটাতে সক্ষম ।” এই বাক্যের সোজা-সাপটা অর্থতো এই যে, বর্তমান যুগে কুরআন ও সুন্নাহের আসল বিধান কী সেটা আমরা অনুসন্ধান করব না। বরং প্রথমে নিজের থেকেই নির্ধারণ করব যুগের প্রয়োজনটা কী। তারপর কুরআন ও সুন্নাহের মাঝে দলিল অনুসন্ধান করব। যদি পাওয়া না যায় তাহলে কুরআনের আয়াত ও হাদীসের এমন ব্যাখ্যা (71511519601) করব যা আমাদের নির্ধারিত প্রয়োজন মুতাবেক হয়। স্পষ্টতই লক্ষ্যণীয়, তাদের এই বাক্যে পরিষ্কার ঘোষণা রয়েছে যে, আমরা আমাদের সিদ্ধান্তকে কুরআন ও সুন্নাহের দলিলের সাথে সামঞ্জস্য পুর্ণ না করে কুরআন ও সুন্নাহকে নিজেদের সিদ্ধান্তের সাথে মিলাতে চাই। গবেষণার উদ্দেশ্য নয়। বরং আমাদের উদ্দেশ্য, যুগ চাহিদার আলোকে আমরা যে মূলনীতি স্থির করেছি, তাকে সুপ্রতিষ্ঠিত করার জন্য কুরআন ও সুন্নাহ থেকে দলিল অনুসন্ধান করা এবং তাকে টেনে-হেচড়ে আমাদের মূলনীতির সাথে ফিট করার চেষ্টা করা। একেই বলা হয় “তাহরীফে মানবী” বা ভাবের বিকৃতি । পৃথিবীর কোন যুক্তিবাদী মানুষই আধুনিক পন্থীদের এই চিন্তা-ধারা এবং যুক্তিকে সমর্থন করতে পারে না। কারণ গবেষণা ও পর্যালোচনার জগতে এই উল্টো প্রবাহ শুরু হয়ে গেলে সত্য ও ন্যায়ের ইজ্জত বাঁচানোর আর কোন পথ অবশিষ্ট /./110101 135,001

— পৃষ্ঠা ৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।