আগের প্রবন্ধে আমরা আধুনিকপন্থীদের চিন্তাধারার একটি দিকের উল্লেখ করেছি যে, তারা পাশ্চাত্যের চিন্তা ও কর্মকে আগে থেকেই সত্যের মাপকাঠির মর্যাদা দিয়ে রাখেন। তাদের চিন্তা, দৃষ্টিভঙ্গি, মতাদর্শ এবং যুক্তি- প্রমাণ সবকিছুই পাশ্চাত্য হতে ধারকৃত। যারাই আধুনিক চিন্তাধারার সাথে সম্পর্ক রাখেন তারাই পশ্চিমাদের চোখ দিয়ে সব কিছু অবলোকন করেন; তাদের চিন্তাধারার আলোকে সব কিছু ভাবেন। এ কারণে মুসলিম উম্মাহর সম্মিলিত অন্তর তাদের দর্শন গ্রহণ করতে পারেনি এবং পারবেও না! এখানে আমরা তাদের চিন্তা-ধারা ও যুক্তি-প্রমাণের পন্থা সম্পর্কে কিছু আলোকপাত করতে চাই। যা আমাদের আলোচনার ক্ষেত্রে মৌলিক গুরুতৃপূর্ণ বিষয়। সংক্ষেপে আমরা সে সব কারণ চিহ্িত করব, যার উপর ভিত্তি করে আমাদের আধুনিকপন্থীরা অনুসন্ধান ও তাহকীকের পরিবর্তে বিকৃত করণও তাহরীফের রাস্তায় অগ্রসর হয়েছে এবং যার কারণে তাদের চিন্তা-ধারা ও মতাদর্শের ভিত্তি দিন-দিন বেকে যাচ্ছে। সামান্যতম বোধশক্তি-সম্পন্ন লোকও উপলব্ধি করতে পারেন যে, “তাহকীক' এর উদ্দেশ্য “সত্যানুসন্ধান'। এবং একজন তাহকীককারীর দৃষ্টিভঙ্গি হবে একজন বিচারকের ন্যায় । যার দায়িত্ব, পূর্ব হতে কোন নিদিষ্ট সিদ্ধান্ত মস্তিষ্কে স্থির না-করে পূর্ণ নিরপেক্ষতার সাথে সংশ্লিষ্ট সকল বিষয়ের পরীক্ষা-নিরীক্ষা করে দেখা; সম্ভাব্য সকল খুঁটি-নাটি বিষয় বিবেচনায় এনে চিন্তা করা; এবং যুক্তি-প্রমাণের প্রধান্য যে দিকে বেশি মনে হবে, সে দিকেই নিজের রায় প্রদান করা। পক্ষান্তরে কোন ব্যক্তি যদি পূর্ব হতে সিদ্ধান্ত স্থির করে নেয়ার পর তার সিদ্ধান্তের স্বপক্ষে দলিল খোজে, তাহলে তাকে কখনো সত্যানুসন্ধানী বলা যায় না। তার অনুসন্ধানকে গবেষণাও বলা যায় না। //0/./51-10191138.001
— পৃষ্ঠা ৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।