ইসলাম ও আধুনিকতা ৫৭ দিয়েছে। এ কারণে আপনাদের দৃষ্টিতে এটা বেশী গুরুতৃপূর্ণ বলে ধরা পড়েছে। এবং অন্য সব প্রসঙ্গ ছিল দেশীয় । তাই তার সমাধানের কোন তাড়াহুড়া আপনাদের নেই। আবার যে বিষয়গুলোর প্রতি আপনারা দৃষ্টি নিবদ্ধ করেছেন সেগুলোর সমাধানের প্রক্রিয়াও অবলম্বন করেছেন এক অদ্ভুৎ ধরণের । সমাজে যে সব অপকর্ম সংগঠিত হয় তার গভীরে গিয়ে প্রকৃত কারণ খুঁজে বের করার পরিবর্তে, আপনারা এমন স্থুল ও সহজ সমাধান পেশ করেছেন যা হাসির বস্তু হয়ে দাড়ায়। ইসলামী শিক্ষা না থাকার কারণে সাধারণের মাঝে আজ কথায়-কথায় স্ত্রীকে তিন তালাক দেয়ার এক জাহেলী-রীতি চালু হয়ে গেছে। এই প্রথা নিঃসন্দেহে মারাত্মক ভুল এবং নাজায়েয । এর কারণে সমাজে বিভিন্ন ধরণের অনাসৃষ্টি তৈরি হয় । সুতরাং এর সংশোধনের জন্য ব্যাপকভাবে প্রচার করা দরকার ছিল যে, তিন তালাক প্রদান শরীয়তের দৃষ্টিতে জঘন্য গুনাহের কাজ । সাথে-সাথে এরূপ জঘন্য গুনাহের কাজে লিপ্ত ব্যক্তির বিরুদ্ধে কোন শাস্তির ব্যবস্থা নেয়া যায় কি না সেটাও ভেবে দেখা । তা না করে আপনারা এর সমাধান বের করতে যেয়ে, তিন তালাকের তিন সংখ্যাটির অস্তিত্বকেই অস্বীকার করে ফেললেন । পুরুষদের সুযোগ করে দিয়েছেন, তারা যত বেশী ইচ্ছা তালাক দিলেও তিন তালাক হয়েছে বলে গৃহীত হবে না। এর উদাহরণ ঠিক এমন ঃ আপনি এক মজলুমকে মার খেতে দেখলেন । মজলুম ব্যক্তি সাহায্যের জন্য চিত্কার করলে আপনি জালেমকে বাধাও দিলেন না এবং তার জুলুমের জন্য সতর্কও করলেন না । বরং আপনি মজলুমকে বললেন, তুমি মার খেতে থাক; কিন্তু আমরা স্বীকারই করব না যে, তুমি মার খেয়েছ। মেহেরবানী করে একটু চিন্তা করে দেখুন, মজলুমকে জুলুমের হাত থেকে এভাবে বাঁচানো সম্ভব ? আপনারা লক্ষ্য করছেন যে, দাদা মারা যাওয়ার পর এতীম পৌব্রগণ অসহায় হয়ে পড়ে । আপনারা চাচাদের মিরাছের অংশ কমিয়ে তাদেরকে প্রদান করে অসহায়ত্ব দূর করেছেন । কিন্তু আপনাদের দৃষ্টি সামনে অগ্রসর হল না যে, এতীম ভাতিজা বা ভাগ্নেরা তাদের চাচা বা মামাদের মিরা থেকে /./110101 35,001
— পৃষ্ঠা ৫৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।