Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Islam O Adhunikota(Almodina com)
/ ১১৯
📝 লেখা 📖 পিডিএফ

৫৬ ইসলাম ও আধুনিকতা এতে কুরআন ও সুন্নাহের সাথে যেমন আচরণই করা হোক তাতে ভ্রুক্ষেপ করেন না। আর পশ্চিমাদের কাছে যেটা অপছন্দ, তাকে অবৈধ করতে আপনারা পুরো শক্তি প্রয়োগ করেন । তাতে যত স্পষ্ট বিধানই পদদলিত হোক তাতেও আপনাদের কিছু আসে যায় না। পাশ্চাত্যের লোকেরা যে সব বিষয় আলোচনায় এনেছে এখন পর্যন্ত আপনারা সেগুলোকেই আলোচ্য বিষয়ের অন্তর্ভুক্ত রেখেছেন । অথচ আমাদের সমাজের যে অসংখ্য বিষয় জরুরী ভিত্তিতে সমাধান করা প্রয়োজন, সেগুলোর প্রতি আপনাদের ভ্রুক্ষেপ নেই । এর সুস্পষ্ট উদাহরণ : একাধিক স্ত্রী গ্রহণকারীরা তাদের স্ত্রীদের উপর যে বে-ইনসাফি করে তা আপনাদের দৃষ্টিগোচর হয়েছে । অথচ একাধিক স্ত্রী গ্রহণের কারণে সংঘঠিত অত্যাচারের ঘটনা আমাদের সমাজে বিরল । কিন্তু অন্য ধরণের উৎপীড়ন থেকে কোন পরিবার, গ্রাম বা এলাকা মুক্ত নয়। সতীনের কারণে নির্যাতিত নারীর সংখ্যা আমাদের সমাজে খুবই কম দেখা যাবে। কিন্তু এমন অসংখ্য মহিলা রয়েছেন যাদের কোন সতীন নেই । তবু স্বামীর জুলুমের কারণে তাদের দাম্পত্য জীবন জাহান্নামে পরিণত হয়ে আছে। এসব মহিলার কষ্ট কি আপনাদের অন্তরে কোন ব্যাথা সৃষ্টি করে না? তাদের অসহায়ত্বের জন্য আপনাদের হৃদয়ে কি কোন দয়া নেই £ নির্যাতনের যাতাকল থেকে তাদেরকে মুক্তি দেওয়ার জন্য আপনারা কি কোন চেষ্টা করতে পারেন না বিবাহ, যৌতুক, মোহর, ভরণ-পোষণ এবং শ্বশুরালয়ের সম্পর্কের ব্যাপারে যে সব কু-সংঙ্কার আমাদের সমাজে জেকে বসেছে, সে ব্যাপারে কি আপনাদের কলমকে শানিত করেছেন £ আদালতের সনাতন ও ক্রুটিপূর্ণ বিচার ব্যবস্থায় নাষ্য বিচার প্রায় অসম্ভবের পর্যায়ে পৌছে গেছে। সে ব্যাপারে আপনারা কি আন্দোলন করেছেন ? বিবাহের ক্ষেত্রে কেবল “একাধিক স্ত্রী'ই বড় বিষয় হয়ে দেখা দিল আপনাদের কাছে । অথচ এদের সংখ্যা আমাদের সমাজে শতকরা দশজনের বেশি নয়। আর আপনারা নিজেদের সকল সৃজনশীল যোগ্যতা তাকে নিষিদ্ধ করার পিছনে ব্যয় করছেন। ঠান্ডা মাথায় একটু চিন্তা করে দেখুন, এই গলাবাজির এছাড়া আর কী কারণ থাকতে পারে যে, “একাধিক স্ত্রী” প্রসঙ্গটি পশ্চিমা জগৎ উসকে ৬.1 14010118504

— পৃষ্ঠা ৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।