৫৪ ইসলাম ও আধুনিকতা জনসংখ্যা বৃদ্ধির নীতি চালু রেখেছে। পাশ্চাত্য বলল, অধিক জনবসতি উন্নয়নশীল দেশের জন্য ক্ষতিকর । তাদের এই পরামর্শ কবুল করে আপনারা পরিবার পরিকল্পনাকে (জন্ম নিয়ন্ত্রণকে) জরুরী বলে সাব্যস্ত করেছেন। কিন্তু কখনো ভাবেননি, ভিয়েতনাম আমেরিকার হিতস্র ছোবলে কিভাবে কাতরাচ্ছে? চীনের অস্তিত্ব কেন পশ্চিমাদের জন্য দুঃস্বপ্ন ? আমেরিকা শ্লোগান দিয়েছিল, এশিয়ার যে দেশগুলোতে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি কার্যকর আছে সে দেশগুলোকে সাহায্য দিবে । আপনারা ভেবেছিলেন, তারা আমাদের হিতাকাঙ্খী হিসেবে একথা বলেছে। কিন্তু ইসরাইলে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি কার্যকর না-থাকা সত্তেও আমেরিকা তাদেরকে কেন সাহায্য দিচ্ছে সেটা কখনো ভেবে দেখেন নি। আপনারা শুনেছেন, পশ্চিমা দেশে একাধিক স্ত্রী নিষিদ্ধ । একাধিক বিবাহ তাদের দৃষ্টিতে দূষণীয়। আপনারা নিজেদেরকে (মাআযাল্লাহ) দুর্ণামের কালিমা থেকে মুক্ত করার জন্য ওজর পেশ করে বললেন, আমাদের ধর্মে এটাকে শুধু ইমারজেন্সি প্রয়োজনে জায়েয করা হয়েছিল; এখন আর এটা জায়েয নয়। এ উদ্দেশ্যে কুরআন কারীমের আয়াতে টানা হেচড়ার চেষ্টাও কম হয় নি। কিন্তু আপনারা ভেবে দেখার চেষ্টা করেন নি যে, পশ্চিমাদের কখনোই একাধিক স্ত্রীর প্রয়োজন কেন হয় না? আধুনিক সভ্যতার আশীর্বাদে হোটেল, নাইট ক্লাব ও পার্কে যে “বহু স্ত্রীর" চর্চা হয়, তাতে আইনগত দ্বিতীয় বিয়ের তাদের কীইবা প্রয়োজন ? ইউরোপীয়রা প্রচার করেছিল, একাধিক স্ত্রী গ্রহণকারীরা স্ত্রীদের উপর জুলুম করে । আপনারা বললেন, জুলুম-নিপীড়ন বন্ধ করাই তো ইসলামের মূল উদ্দেশ্য ! তাই আপনারা ফতোয়া দিলেন, একাধিক স্ত্রী গ্রহণ হারাম ! কিন্তু আপনারা ভাবেন নি, আজ অসংখ্য মানুষ এক স্ত্রীর উপরও উৎপীড়ন চালাতে দ্বিধা করছে না।-বরং এই শ্রেণীর লোকের সংখ্যাই বেশী । সুতরাং এই দর্শন অনুযায়ী এক বিয়ে করাও নিষিদ্ধ হওয়া উচিৎ। আপনারা দেখলেন, পাশ্চাত্যজগৎ পর্দাকে অপছন্দ করে। সুতরাং আপনারাও বেপর্দাকে জায়েয করার জন্য কুরআন-সুন্নাহ সর্বসম্মত বিধানে পরিবর্তন আরন্ত করে দিলেন । কিন্তু পর্দা ছেড়ে দিয়ে আজ পাশ্চাত্যবাসী ৬.1 14010118504
— পৃষ্ঠা ৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।