বাস্তবিকই হযরত মাওলানা মুহাম্মাদ তাকী উসমানী ছাহেব দঃ বাঃ) এমন এক বিরল ব্যক্তিত্, যার জীবনের প্রতটি মুহুর্ত ব্যয় হয় উম্মতের কল্যাণ কামনায় ও ইলমে দ্বীনের প্রচার-প্রসারের কাজে । হযরতের বক্তব্য ও রচনা সবই মুসলিম উম্মাহর মাঝে ছড়িয়ে ছিটিয়ে থাকা শিরক, কুফর, নিফাক ও কু-সংক্কার নামক মহাব্যাধীর নিখুঁত এক্স-রে রিপোর্ট। সে রিপোর্টে মুসলিম উন্মাহ্র দুর্বলতাগুলো সঠিকভাবে চিহ্নিত হয়েছে, সাথে সাথে বিবৃত হয়েছে তার প্রতিকার ও সমাধান। যার উপর আমল করে মুসলিম উম্মাহ তার হারানো সুদিন ফিরিয়ে আনতে পারে । হযরতের আলোড়ন সৃষ্টিকারী রচনাসমূহের অন্যতম “ইসলাম ও আধুনিকতা” (৯১০০৪ 4০৯১৬। ১১-.৭) আধুনিক শিক্ষিত প্রগতিবাদীদের অনেকগুলো মারাত্মক ভুল ধারণার সংশোধনমূলক একটি বিরল রচনা । যার পাঠক মাত্রই উপকৃত হবেন। ইনশাআল্লাহ । এই সুন্দর রচনাটির অনুবাদের কাজ আঞ্জাম দিয়েছেন তরুন আলেম মাওলানা শামছুল আলম । অনুবাদক নবীন হলেও অনুবাদে তা উপলব্ধি করা যায় না। তাছাড়া বাংলাদেশের বিখ্যাত আলেম ও সাহিত্যিক, মালীবাগ জামেয়ার ভাইস প্রিন্সিপাল জনাব মাওলানা আবুল ফাতাহ মুহাম্মাদ ইয়াহইয়া ছাহেবের সম্পাদনার পর বইটি যথার্থই সুন্দর ও সাবলীল হয়েছে। আল্লাহ পাক উভয়কে “জাযায়ে খায়ের” দান করুন। আমরা বইটিকে যথাসাধ্য সুন্দর ও নির্ভুল করার চেষ্টা করেছি তা সত্তেও যদি কোথায়ও কোন অসঙ্গতি কারো দৃষ্টিগোচর হয় অনুগহ পূর্বক আমাদেরকে অবগত করলে পরবর্তি সংস্করণে শুধরে দিবো । ইনশাআল্লাহ । আল্লাহপাক আমাদের সবাইকে দ্বীনের সঠিক বুঝ দান করুন এবং সবকিছুকে সর্বাগ্ে দ্বীনের কষ্ঠিপাথরে যাচাই করে গ্রহণ অথবা বর্জন করার তাওফীক দাঁন করুন । আমীন । ১২ রমাযানুল মুবারক বিনয়াবনত ১৪২৩ হিজরী মুহাম্মাদ হাবীবুর রহমান খান মাকতাবাতুল আশরাফ ৫০ বাংলাবাজার, ঢাকা-১১০০ 45114010113 8,50এ
— পৃষ্ঠা ৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।