ইসলাম ও আধুনিকতা ৫৩ আপনারা দেখেছেন, পাশ্চাত্য তাদের সমগ্র ব্যাকিং ব্যবস্থা সূদের উপর প্রতিষ্ঠিত করেছে এবং এই ব্যবস্থাকে আধুনিক সভ্যতার উল্লেখযোগ্য বৈশিষ্ট হিসেবে গণ্য করা হয়। এটুকু দেখেই আপনারা সমস্ত চিস্তাগত শ্রম এর পিছনে ব্যয় করছেন যে, কী করে ব্যবসায়িক সূদকে হালাল করা যায়। ংকিং এর জন্য সুদী ব্যবস্থার প্রয়োজন কতটুকু তা ভেবে দেখেন নি। “মুদারাবা -এর মূলনীতির ভিত্তিতে ব্যাংক কেন চালানো হয় না ? আপনারা সমগ্র মুসলিম উম্মাহর বিরোধিতাকে উপেক্ষা করে 'ব্যক্তিক ও প্রাতিষ্ঠানিক সুদ" এর মধ্যে পার্থক্য নির্ণয় করেছেন। অথচ পাশ্চাত্যের বিরোধিতা করে সৃদমুক্ত ব্যাংকিং এর সেই মূলনীতি উদঘাটন করতে পারলেন না, যার দ্বারা সম্পদের সুষম বন্টন নিশ্চিত এবং কার্যকর হয়। আপনারা দেখেছেন, পাশ্চাত্যে ইন্সুরেন্সকে সভ্যতার আলামত মনে করা হয়। সাথে-সাথেই আপনারা তা চোখ বুজে গ্রহণ করে নিয়েছেন। আর ইসলামকে সেই অনুযায়ী প্রমাণ করার জন্য কুরআন ও হাদীসের মনগড়া ব্যাখ্যা শুরু করে দিয়েছেন। অথচ আপনারা এতটুকু চিন্তা করলেন না যে, ইন্গুরেন্সের প্রচলিত ব্যবস্থায় সামান্য পরিবর্তন করলেই তা কেবল ইসলামের সর্বসম্মত মূলনীতি মুতাবেকই হতো না বরং অধিক কল্যাণকরও প্রমাণিত হতে পারত। আপনারা পশ্চিমাদের পরিবার পরিকল্পনাকে জেন্ম নিয়ন্ত্রণকে) উৎসাহ দিতে দেখেছেন । তারপর নিজেরাও তার প্রচার শুরু করে দিয়েছেন। আর কুরআন ও সুন্নাহর যে সুস্পষ্ট বিধান এর পরিপন্থী দেখেছেন, তার মনগড়া ব্যাখ্যা দেয়ার জন্য নিজেদের সমস্ত শক্তি ব্যয় করেছেন৷ কিন্তু একথা কখনো ভাবেননি ঘে, চীন সত্তর কোটি জনবসতি নিয়ে কী করে জীবিত আছে ? জন্ম নিয়ন্ত্রণ ছাড়াই তারা এত অল্প সময়ের ভিতর এত বড় অর্থনৈতিক সাফল্য কিভাবে লাভ করল £ মি. চু ইং লাই -এর ভাষ্যমতে এখনো প্রতিটি নতুন শিশু তাদের জন্য আনন্দের বার্তা কেন বয়ে আনে ? পশ্চিমাদের শোর-গোলে আপনারা শুধু নবজাতকের মুখ দেখেই অস্থির হয়ে পড়েছেন - এর খাবার আসবে কোথা হতে ? কিন্তু তার হাত দুটি দেখলেন না। এর গুরুত্রে কথা চিন্তা করেই ইসরাইলের মত ক্ষুদ্র দেশ //0/./51-10191138.001
— পৃষ্ঠা ৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।