Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Islam O Adhunikota(Almodina com)
/ ১১৯
📝 লেখা 📖 পিডিএফ

৫২ ইসলাম ও আধুনিকতা ওয়াসাল্লাম চৌদ্দশত বছর পূর্বে নিয়ে এসেছিলেন । শর্ত হল, যে হীনমন্যতা আপনার দৃষ্টিতে পাশ্চাত্যকে সত্যের মাপ কাঠি বানিয়ে রেখেছে, তা থেকে মুক্ত হতে হবে! সাহস করে একবার মাথা থেকে কোনভাবে পাশ্চাত্যানুকরণের মনোবৃত্তিকে সরিয়ে ফেললে পূর্ণ আত্মবিশ্বাসের সাথে সমস্যা নিয়ে চিন্তা করার সুযোগ হবে । তারপর বর্তমান যুগে বেঁচে থাকার এমন পথ দৃষ্টি গোচর হবে, যা পাশ্চাত্যের সর্বনাশা পথ থেকে ভিন্ন এবং বর্তমান যুগ-চাহিদারও পরিপূরক । আর এ পথে চলে আপনি গভীর প্রশান্তি ও আত্মতৃপ্তির এমন দৌলত লাভ করবেন, যা পাশ্চাত্যবাসী কখনো কল্পনাও করেনি। আমাদের কথাগুলো আপনাদের কাছে তিক্ত মনে হতে পারে। কিন্তু আপনাদের অভিধানে “সত্যানুসন্ধানের' কোন অর্থ থাকলে বিবেকটাকে একটু প্রশ্ন করে দেখুন । সে সাক্ষ্য দিবে, কোন বিষয়ের সমাধান খোজার সময় পশ্চিমাদের পক্ষ হতে পশ্চাদগামীতার অভিযোগ উত্থাপিত হয় কিংবা তারা আমাদেরকে কুসংস্কারাচ্ছন্ন কিংবা অসভ্য বলে বসে এই চিন্তা আপনাদেরকে ঘিরে রাখে । আর এই আশংকাই আপনাদেরকে ইসলামী দিক-নির্দেশনা সম্পর্কে গভীরভাবে চিন্তা করতে দিচ্ছে না । আর পাশ্চাত্যের পক্ষ হতে যে সব বিষয় 'প্রগতিবাদ' বলে আখ্যা মিলেছে সেসব বিষয়কে “ইসলাম” বলে প্রমাণ করার মাঝেই আপনারা কল্যাণ নিহীত বলে মনে করছেন। এ কাজের জন্য পশ্চিমাদের মধ্যে হয়ত আপনার কোন সুনাম হাসিল হতেও পারে। কিন্তু এ ভাবে আপনার সমস্যার সমাধান কখনো হবে না। এক স্বাধীন ও জীবন্ত জাতির অধিকারও লাভ করতে পারবেন না এভাবে । তদুপরি আপনাদের এটাও ভেবে দেখা উচিৎ যে, অন্যকে খুশি করার জন্য নিজেদের মাঝে বিভেদ সৃষ্টি করা কি বুদ্ধিমানের কাজ হবে ? আমরা আপনাদের কর্মপন্থার যে ব্যাখ্যা প্রদান করলাম তাতে যদি অতিরঞ্জিত মনে হয়, তাহলে আপনাদের কর্মসূচীর উপর এক সত্যানুসন্ধানী নিরীক্ষা চালিয়ে দেখুন । আমাদের কথার বাস্তবতা উপলব্ধি করতে পারবেন। ড////.81140011/5.00এ

— পৃষ্ঠা ৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।