ইসলাম ও আধুনিকতা ৫১ কিন্তু ইসলামী গবেষণা পরিষদের চিন্তাবিদদের কর্মপন্থা এর সম্পূর্ণ উল্টো । প্রথমত তারা সিদ্ধান্ত নিয়ে রেখেছেন যে, তেরশ বছরের পূর্বের ইসলামী বিধান (মোআযাল্লাহ) বর্তমানে পুরনো হয়ে গেছে। সুতরাং কিছু মৌলিক পরিবর্তন ছাড়া বর্তমানে তার উপর কার্যক্রম চালানো সম্ভব নয়। (এই পরিবর্তনকে তারা “নতুন ব্যাখ্যা' বলেন)। দ্বিতীয়ত, তাদের মস্তিষ্ক পুরোপুরি বদ্ধমূল হয়ে গেছে যে, পাশ্চাত্য সভ্যতা-সংস্কৃতির যাবতীয় চিন্তা ও কর্মের পুরোটাই কল্যাণকর ও বরকতময় ৷ সুতরাং মুসলমানদের সেটা পুরোপুরি অনুসরণ করা ছাড়া বর্তমান পৃথিবীতে বেঁচে থাকা সম্ভব নয়। অতএব এ দুটি মূলনীতির উপর ভিত্তি করে তৈরি হয়েছে তাদের আধুনিকতা প্রীতির চিন্তাধারা । এ কারণে তাদের কর্ম পদ্ধতি হচ্ছে; পাশ্চাত্য থেকে আগত কোন থিওরি বা কার্ষপ্রণালী দেখলে প্রথমেই তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেন, এটা শতভাগ নির্ভুল । চলমান যুগে এটা গ্রহণ ব্যতীত বিকল্প নেই। তারপর তারা এটাকে যে করেই হোক ইসলামী বিধান অনুযায়ী প্রমাণ করার জন্য তাদের গবেষণা কর্মের সমস্ত শক্তি নিয়োগ করেন বরং বলতে গেলে বলতে হয় যে তারা ইসলামকে এর অনুরূপ বানাতে চেষ্টা করেন। এতে ইসলামের সর্বসম্মত বিধান পরিবর্তিত হোক কিংবা হাদীস ও সুন্নাহকে অস্বীকার করা হোক বা কুরআনে কারীমের আয়াতের অর্থ পরিবর্তনের জন্য নতুন অভিধান রচনারই দরকার হোক তা করতে তারা কোন পরোয়া করেন না। আমাদের মতে এহেন কর্মের জন্য “গবেষণার” পরিবর্তে “বিকাঙ' শব্দের ব্যবহার হওয়া উচিৎ। আমাদের নিবেদন, আপনি যদি মনে-প্রাণে বিশ্বাস করেন যে, ইসলাম প্রকৃতির ধর্ম, ইসলামের বিধানাবলী মানব-রচিত নয় বরং কিয়ামত পর্যন্ত আগত সমগ্র মানবতার যাবতীয় প্রয়োজন সম্পর্কে যিনি পূর্ণ জ্ঞাত - সেই মহান প্রজ্ঞাবানের পক্ষ হতে নির্দিষ্ট, যদি আপনার পূর্ণ আস্থা থাকে যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর আনীত ইসলামে কিয়ামত পর্যন্ত উদ্ভৃত সকল বিষয় ও সমস্যার যুক্তিপূর্ণ সমাধান বিদ্যমান; তাহলে আপনাকে মানতেই হবে যে, বিংশ শতাব্দির সমস্যার সমাধানও ইসলামের সেই মূলনীতিতে বিদ্যমান যা রাসূল সান্াল্রাহু আলাইহি 45114010113 8,50এ
— পৃষ্ঠা ৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।