Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Islam O Adhunikota(Almodina com)
/ ১১৯
📝 লেখা 📖 পিডিএফ

৫০ ইসলাম ও আধুনিকতা এখানে সংক্ষিপ্তভাবে সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, যেগুলো একটি অতি উপকারী প্রতিষ্ঠানকে অত্যন্ত ক্ষতিকর ও ব্যর্থ প্রতিষ্ঠানে পরিণত করেছে এবং যাকে কেন্দ্র করে দেশে এক্যবদ্ধ-সম্পর্ক সৃষ্টি হওয়ার পরিবর্তে অনৈক্য, বিশৃঙ্খলা এবং ঝগড়া-ফাসাদের পরিবেশ সৃষ্টি হয়েছে। বিষয়টি কারো জিদ, হঠধর্মীতা কিংবা ব্যক্তিগত মান মর্যাদার নয় । বরং এটি একটি জাতীয় গুরুতৃপূর্ণ বিষয় । এর উপর এদেশে ইসলামী কালচার ও ইসলামী সমাজ ব্যবস্থার অস্তিত্ব নির্ভরশীল । এটাকে পূর্ণ নিষ্ঠা এবং সঠিক চিন্তাধারার আলোকে সমাধান করা না-গেলে জাতি কখনো তার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌছতে পারবে না। তাই সংশ্রিষ্ট সকলকেই আবেগ উচ্ছাসের উর্ধে থেকে এ ব্যাপারে অত্যন্ত স্থীর ও সুস্থ মস্তিষ্কে চিন্তা-ভাবনা করা আজ সময়ের সর্বাপেক্ষা গুরুতৃপূর্ণ দাবী । আমাদের মতে এই প্রতিষ্ঠানের ব্যর্থতার গুরুতৃপূর্ণ কারণ হল, এর কর্মকর্তাগণ আধুনিক জীবনধারার বিষয়গুলির সমাধান খুঁজতে গিয়ে “তাহকীক' সত্যানুসন্ধান এবং “তাহরীফ” বিকৃতকরণ এর মধ্যে কোন পার্থক্য করতে পারেন নি। তীরা সত্যানুসন্ধানকে বিকৃতকরণের সমার্থক মনে করে এমন স্থুল সমাধান বের করেছেন, যা কোনক্রমেই ইসলামী বিধানের সাথে সামঞ্জস্য পূর্ণ নয়। বর্তমান যুগের ইসলামী চিন্তাবিদগণের ধমীয়ি দায়িত্ব ছিল, এ বিষয়ে গবেষণা করে দেখা যে, বিংশ শতাব্দির মানুষের সামনে যে সব সমস্যা উপস্থিত হচ্ছে সে বিষয়ে ইসলামের মূল হিদায়াত কী ? এবং কিভাবে সেগুলোকে বাস্তবায়িত করা যায়। কার্যক্ষেত্রে বদি কোন সমস্যা থাকে তাহলে তা কি করে দূর করা যায়। তাদের উচিৎ ছিল পাশ্চাত্য জীবন ধারার অন্কা অনুকরণ প্রিয়তার দৃষ্টিভঙ্গির পরিবর্তে পর্যবেক্ষণ ও অনুসন্ধানের দৃষ্টিভঙ্গি নিয়ে পর্যালোচনা করা । এর মাঝে যেটি ইসলামী বিধানের পরিপন্থী নজরে পড়ে সেটা প্রত্যাখ্যান করে মুসলমানদের জন্য এমন বিকল্প পন্থা উদ্ভাবন করা যা ইসলামী বিধানের মূলনীতি অনুযায়ী হবে, এবং আধুনিক যুগ চাহিদারও প্রয়োজন পুরণ করবে । ড//%-/51-140011185001এ

— পৃষ্ঠা ৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।