ইসলাম ও আধুনিকতা ৪৯ এই উদ্দেশ্যটি মহান এবং গুরুত্বপূর্ণ হওয়ার ব্যাপারে কারো সন্দেহ থাকতে পারে না। এটাতো আলেম-উলামা ও ইসলাম প্রিয় মানুষের মনের একান্ত বাসনা ৷ এটা ছাড়া দেশের প্রচলিত পুরাতন সংবিধান বাতিল করে তাকে ইসলামী আইনে রূপান্তর করা কিছুতেই সম্ভব নয়। কিন্তু কোন প্রতিষ্ঠান যত ভাল নিয়্যত ও উদ্দেশ্য নিয়েই প্রতিষ্ঠা করা হোক, কেবল তখনই তা কোন সুফল বয়ে আনতে পারে, যখন তার কার্ষপ্রণালী হয় সঠিক; তার পরিচালকগণ সমস্যা ও তার সমাধান-সম্পর্কিত মাসআলাটি নিয়ে সুস্থ বিবেকে চিন্তা করার যোগ্যতা রাখেন, কাজের একটি যুক্তিসঙ্গত ও সুপরিকল্পিত ছক থাকে তাদের মস্তিষ্কে এবং গন্তব্যে পৌছার জন্য তারা যে পথ অবলম্বন করেছেন তা সঠিক ও সহজ হয়। যতক্ষণ পর্যন্ত এই শর্তগুলো পুরো-পুরি পালিত না হবে, ততক্ষণ পর্যন্ত এহেন কোন প্রতিষ্ঠানের সফলতা আশা করা যায় না। এ কারণে ইসলামী গবেষণা সংস্থা" এখন পর্যন্ত তার প্রতিষ্ঠার উদ্দেশ্য সফল করতে পারেনি । এর প্রতিষ্ঠার পর অনেক বছর অতীত হয়ে গেছে। কিন্তু এখনো পর্যন্ত কোন ভাল কাজ করতে পারেনি । শুধু তাই নয়, বরং এর কারণে দেশে অস্থিরতা এবং বিশৃঙ্খলার এক দুঃখজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এটা না বললে বাস্তবতাকে অস্বীকার করা হয় যে, এ পর্যন্ত এ সংস্থা কোন বিষয়ের সমাধান করার পরিবর্তে সমস্যাগুলোকে আরো জটিল করে তুলেছেন। সামাজিক সমস্যা দূরীভূত করার পরিবর্তে সমস্যা আরো বৃদ্ধি করেছেন। বিশৃঙ্খলা দমনের পরিবর্তে ফিত্নাকে আরো উসকে দিয়েছে। যে প্রতিষ্ঠানটি জাতির আশা-আকাজ্ফার কেন্দ্র-বিন্দু হওয়ার কথা আজ পর্যন্ত সে জাতির সামান্যতম আস্থাও লাভ করতে পারে নি। অমূলক আত্মতৃপ্তির ঢেকুর তোলা বুদ্ধিমানের কাজ নয় । পাকিস্তানের দশ কোটি মুসলমানের বুক চিরে দেখুন; বুঝতে পারবেন, তারা এই প্রতিষ্ঠানকে নিজের প্রতিষ্ঠান মনে করে না। তার কর্মকাণ্ড কাটার মত তাদের অন্তরে গিয়ে বিধে ৷ তার প্রতি মানুষের অনাস্থা এই পরিমাণ যে, যদি এই সংস্থা দু একটা নির্ভুল কথা উচ্চারণ করে, তবুও তা মানুষের দৃষ্টিতে সন্দেহযুক্ত হয়ে পড়ে। 45114010113 8,50এ
— পৃষ্ঠা ৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।