Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Islam O Adhunikota(Almodina com)
/ ১১৯
📝 লেখা 📖 পিডিএফ

ব্যাখ্যার নামে অপব্যাখ্যা বর্তমান যুগে এমন অসংখ্য ফেকহী সমস্যার সূচনা হয়েছে যেগুলো সমাধান করতে দ্বীন সম্পর্কে গভীর প্রজ্ঞা ও পাভিত্যের অধিকারী তাকওয়ার অনুসারী আলেমগণকে সম্মিলিতভাবে চিন্তা-ভাবনা করতে হবে । এর মধ্যে এমন কিছু মাসআলাও রয়েছে; ইসলামের সর্বসম্মত মূলনীতির আলোকে সেগুলোর সমাধান বের করার জন্য আলেমে দ্বীন ও বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞদের একত্রে বসতে হবে এবং বর্তমান যুগে সমগ্র মুসলিম বিশ্বে যে সব সমস্যা সামনে আসছে সম্মিলিতভাবে সেগুলোর সমাধান পেশ করতে হবে। আলেমগণ এই মহান কাজের প্রয়োজনীয়তা ও গুরুত্্‌ দীর্ঘ দিন হতে অনুভব করছেন। বিভিন্ন জায়গায় এই উদ্দেশ্যে কাজও চলছে । কিন্তু উপকরণের স্বল্পতার কারণে এই সব প্রচেষ্টা এখনো কোন সুসংগঠিত ও সম্মিলিতরূপ লাভ করেনি । বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এই গুরতৃপূর্ণ কাজের জন্য একটি প্রতিষ্ঠান কায়েম করে । আমাদের বর্তমান সংবিধানের ২০৭ ধারায় এই সংস্থা প্রতিষ্ঠার উদ্দেশ্য সম্পর্কে বলা হয় যে, এই সংস্থার মাধ্যমে ইসলামী বিষয়গুলোর ব্যাখ্যা পেশ করা হবে এবং সমাজকে সঠিক ইসলামী মূলনীতির উপর প্রতিষ্ঠিত করা হবে । পাকিস্তানের প্রেসিডেন্ট ফিল্ড মার্শাল আইয়ুব খান তার লিখিত আত্মজীবনীতে লিখেছেন £ “আমি ইসলামী মূলনীতির জন্য একটি উপদেষ্টা কাউন্সিল এবং ইসলামী গবেষণা সংস্থা প্রতিষ্ঠা করেছি। তারা আমাদের সাংবিধানিক বিষয়গুলোকে ধর্মীয় দৃষ্টিকোন থেকে ইসলামী ভাবধারায় প্রতিষ্ঠিত করতে আইন প্রণেতাদের সহযোগিতা করবেন । কিন্তু এই আইন বাস্তবায়নের জন্য বর্তমান সমাজের যুগ চাহিদার প্রতি পূর্ণ খেয়াল রাখা প্রয়োজন।” (ফ্রেড নট মাস্টার্স, পৃ. ১০৬ অষ্টম অধ্যায়) //0/./51-10191138.001

— পৃষ্ঠা ৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।