Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Islam O Adhunikota(Almodina com)
/ ১১৯
📝 লেখা 📖 পিডিএফ

ইসলাম ও আধুনিকতা ৪৭ তীরা সর্বদা এই ধর্মে কোন ধরণের পরিবর্তনের চেষ্টাকে ঘৃণার চোখে দেখেছেন। সার কথা হল, ইসলাম খৃষ্টান ধর্মের ন্যায় নিষ্প্রাণ ধর্ম নয় যে, বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতিতে সে শন্কিত হবে । এবং ইসলামের আলেমগণ পোপদের ন্যায় কখনো বিজ্ঞান ও প্রযুক্তির বিরোধিতাও করেননি ৷ এই ধর্মের স্থায়িত্ের জন্য কোন মার্টিন-লুথার বা রুশো-রেনানেরও প্রয়োজন নেই । এ কারণে এই ধর্মের ইতিহাসে যত লোক সংস্কার বা পরিবর্তন-পরিবর্ধনের প্রচেষ্টা চালিয়েছেন, তাদের ভাগ্যে নিন্দা আর অভিশাপ ছাড়া আর কিছুই মিলেনি । যারা সংস্কার এবং পরিবর্তন-পরিবর্ধনের আন্দোলন উঠিয়েছিলেন, এই ধর্মের ইতিহাসে তাদেরকে লুথার বা কালুন বলা হয়নি । আমাদের ইতিহাসে সংস্কার পন্থীদের নাম মুসায়লামা, আব্দুল্লাহ ইবনে সাবা, আবু মুসা মুঝদার, হাসান ইবনে সাবাহ, কারামত, আবুল ফযল, ফয়যী, কামাল আতাতুর্ক প্রমুখ । এখন যাদের বংশধররা নিজেদেরকে তাদের উত্তর-পুরুষ বলে দাবী করতেও লজ্জাবোধ করে । খৃষ্টান জগতে আজ লুথার ও কালুনের বিরোধিতাকারীদের নাম অত্যন্ত ঘৃণার সাথে নেয়া হয়। কিন্তু ইসলামী ইতিহাসে সংস্কারবাদীদের বিরোধিতাকারী আবু বকর ছিদ্দীক (রাধিঃ), আলী ইবনে আবি তালিব (রাযিঃ), আহমদ ইবনে হাম্বল (রহঃ), মাহমুদ গজনবী (রহঃ), এবং মুজান্দেদে আলফেসানী (রহঃ) প্রমুখ মনীধীর নাম আজও অল্লান হয়ে আছে। মানব-হৃদয় যতদিন জীবিত আছে এসব মহান ব্যক্তিদের উপর ভালবাসার ফুল ততদিনই বর্ষিত হতে থাকবে ইনশাআন্মাহ। দুঃখ হল, আমাদের বর্তমান আধুনিকপন্থীরা ইসলাম ও খৃষ্টধর্মের এই বিরাট পার্থক্যটি বুঝতে পারছেন না। এই ভুল ধারণার কারণে আলেমগণকে গালমন্দ করতে, তাদের বিরোধিতা করতে এবং তাদের উপর মিথ্যা অপবাদ আরোপ করতে তারা ব্যস্ত। আমরা পূর্ণ আন্তরিকতা ও কল্যাণকামিতার সাথে তাদের খেদমতে নিবেদন করছি, তারা যেন ঠাভা মাথায় তাদের দৃষ্টিভঙ্গি সম্পর্কে পুনর্বিবেচনা করেন । নয়তো তারা যে রাস্তা অবলম্বন করেছেন; তা আদৌ ইসলাম ও মুসলমানদের জন্য এবং দেশ ও জাতির জন্য এমনকি তাদের নিজের জন্যও মঙ্গলজনক নয় । //0/./51-10191138.001

— পৃষ্ঠা ৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।