Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Islam O Adhunikota(Almodina com)
/ ১১৯
📝 লেখা 📖 পিডিএফ

৪৬ ইসলাম ও আধুনিকতা ধর্মের পরিবর্তন সাধন করা - যাতে সেটা বিজ্ঞানের নতুন ধারণার সাথে তাল মিলিয়ে চলতে পারে । তাদের পোপণগণ প্রথম পথ অবলম্বন করে বিজ্ঞানকে নিষিদ্ধ করে দেন। কিন্তু বিজ্ঞান ছিল সে যুগের বাস্তব চাহিদার বস্তু ৷ দলিল ব্যতীত কোন দাবী এই পথকে বন্ধ করতে পারছিল না । ফলে তাদের প্রচেষ্টা ব্যর্থ হয়। এই প্রেক্ষাপটে আধুনিক পন্থীরা দ্বিতীয় পথ অবলম্বন করে ধর্মের পরিবর্তন শুরু করেন । তারা ধর্মকে কেটে ছিড়ে এতটুকু উপযুক্ত করেছেন যে, অন্তত আধুনিক যুগের মানুষের কাছে সেটা হাস্যকর বস্তুতে পরিণত না হয়। নিঃসন্দেহে এটা ঈসায়ী ধর্মের উপর তাদের বিরাট অনুগহ ছিল । তারা যদি এই অনুগ্তহ না করতেন, তাহলে এই ধর্ম যুক্তিবাদীতার (89010791197) সয়লাবে মুখ থুবড়ে পড়ত এবং আজ তার কোন নাম গন্ধও অবশিষ্ট থাকত না। খৃষ্টান আধুনিকপন্থীদের নৈপৃণ্যে খৃষ্টান ধর্মের লাভ এতটুকু হল যে, মৌলিক দর্শন ও বিধান সম্পূর্ণ পরিবর্তন হলেও অন্তত তার নামও বাহ্যিক অবয়বটা আজও অবশিষ্ট রয়েছে। ঈসায়ী ধর্মের উপর আধুনিকপন্থীদের এই অবদানই তাদেরকে খৃষ্টান জাতির হিরো বানিয়ে দিয়েছে এবং এই কারণেই খৃষ্টান বিশ্বের অনেকে তাদেরকে শ্রদ্ধার দৃষ্টিতে দেখে । কিন্তু ইসলামের ব্যাপারটি এর থেকে সম্পূর্ণ আলাদা । এটা প্রকৃতির ধর্ম এবং কিয়ামত পর্যন্ত জীবিত থাকার জন্যই এর আবির্ভাব। এর মৌলিক ব্যাখ্যা বিশ্লেষণসমূহ প্রত্যেক যুগের গবেষণালন্ধ ফলাফলের সাথে তাল মিলিয়ে চলার পূর্ণ যোগ্যতা রাখে । তাই বিজ্ঞান তার জন্য কোন শঙ্কার কারণ হয়নি এবং হবেও না। বরং আমরা তো দেখছি, বিজ্ঞানের নতুন-নতুন আবিষ্কার তার প্রতি বিশ্বাস ও তার শিক্ষাকে আরো পরিচ্ছন্ন ও দবিধামুক্ত করে দিচ্ছে। তাই বিজ্ঞানের বিরোধিতা করার প্রয়োজন এ ধর্মে নেই এবং এতে কোনরূপ পরিবর্তন করারও দরকার নেই। এই কারণে, আলেমগণ পাদ্দীদের ন্যায় বিজ্ঞানের বিরোধিতা করেননি । কারণ তারা ভাল করেই জানেন যে, মানবীয় জ্ঞানের পরিধি যতই বাড়বে, ইসলামের বর্ণিত দর্শন ততই প্রক্ষুটিত হবে । মুসলিম মিল্লাত যেহেতু এই বিশ্বাস পোষণ করে যে, ইসলাম আল্লাহর প্রেরিত ধর্ম; সুতরাং কোন যুগেই তার পরিবর্তনের প্রয়োজন নেই। এ জন্য 45114010113 8,50এ

— পৃষ্ঠা ৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।