Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Islam O Adhunikota(Almodina com)
/ ১১৯
📝 লেখা 📖 পিডিএফ

ইসলাম ও আধুনিকতা 8৫ পরিবর্তন সাধন করে বর্তমান যুগের বৈজ্ঞানিক ব্যাখ্যার সাথে তাকে সামঞ্জস্যপূর্ণ করেন। এখন পরিস্থিতি এমন যে, পশ্চিমা ধর্ম ভীরু সম্প্রদায়ের মাঝে লুখার, কালুন, রুশো, হারনিক প্রভৃতি মনীষীগণ সংস্কারক হিসেবে পরিচিত । তাদেরকে জাতির কান্ডারী মনে করা হয় । নতুন প্রজন্মের মাঝে যারা ধর্ম থেকে একেবারে বিচ্ছিন্ন নয়, তারাও তাদেরকে শ্রদ্ধার দৃষ্টিতে দেখে । কারণ, তারা ঈসায়ী ধর্মে মৌলিক পরিবর্তন সাধিত করে জাতিকে পোপীয় আগ্রাসন থেকে মুক্তি দিয়েছেন, যা উন্নতির পথে সবচেয়ে বড় বাধা ছিল । মুসলিম বিশ্বের আধুনিকপন্থীরা ইসলামকে ঈসায়ী ধর্মের সাথে তুলনা করে তার মাঝেও সেই ধরণের পরিবর্তন করতে চান। তারা ইসলামকে ঈসায়ী ধর্ম, আলেমদেরকে পোপ এবং নিজেদেরকে লুথার-রূশোর স্থলাভিসিক্ত বলে মনে করেন। এ ধারণার অনিবার্ধ পরিণতি হিসেবে তারা আলেমগণের বিরৌধিতা করে এই উম্মতের সংস্কারক (610177815) হতে চান। তীদের ধারণা, খুব শীঘ্বই রাজা অষ্টম হেনরীর মত কেউ আত্মপ্রকাশ করবে এবং তাদের দর্শনকে সরকারীভাবে গ্রহণযোগ্যতার সনদ দিয়ে স্থায়ী ভাবে কার্ষকর করা হবে । আর ভবিষ্যৎ প্রজন্ম তাদের এই কৃতিত্ের কারণে তাদের প্রতি এমনভাবে ফুল বর্ষণ করবে, যেমন বর্তমান ইউরোপিয়ান প্রজনন লুথার, কালুন, ঝুঙ্গলী, রুশো, হারনিক এবং রেনানের উপর বর্ষণ করছিল। কিন্তু আমাদের ধারণা, তারা মারাত্বক ভুলের শিকার । তাদের এই স্বপ্ন কখনো বাস্তবায়িত হবে না। তারা ইসলামকে ঈসায়ী ধর্মের উপর এবং আলেমগণকে পোপদের সাথে তুলনা করে মারাত্মক ভুল করেছেন । ঈসায়ী তৃতীয় শতাব্দির পর ঈসায়ী ধর্মে যে অপ্রাকৃতিক ধারণা ব্যাপক প্রচার লাভ করেছিল তাতে তার মধ্যে কিয়ামত পর্যন্ত আগত যুগের দাবী মিটানোর ক্ষমতা আদৌ ছিল না। শক্তি ছিল না যুগের নতুন-নতুন বৈজ্ঞানিক ব্যাখ্যার সাথে দৃষ্টি মেলানোর ৷ তা ছিল অজ্ঞতা আর কল্পনা-পূজার ঘোর অন্ধকার । বিজ্ঞানের আলোর সম্মুখে দীড়ানোই সম্ভব ছিল না তার। এ কারণে বিজ্ঞান তার সামনে এক ভয়াবহ বিপদ হিসেবে উপস্থিত হয়। এ অবস্থায় তাদের সামনে কেবল দুটি পথই উন্মুক্ত ছিল, হয় বিজ্ঞানের বিরোধিতা করা, নয়তো //-/51 14010118004

— পৃষ্ঠা ৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।