8৪ ইসলাম ও আধুনিকতা ইংরেজী অক্ষরেও নেই কোন যাদু মন্ত্র। পশ্চিমা উন্নতি এসেছে কেবল তাদের জ্ঞান-বিদ্যায়, আজ তারা মহাধনী মোদের ছেড়ে দেয়া পেশায় । শার্ট-প্যান্ট-টাই পরার নাম নয় প্রগতি, দাড়ি-টুপি-পাগড়ী নয় জ্ঞান বিজ্ঞানের বিরোধী। এই আলোচনা থেকে পরিষ্কার হয়ে যায় যে, আমাদের প্রগতিবাদী ভাইয়েরা উলামায়ে কিরামের উপর যুগ-চাহিদা এবং বিজ্ঞান ও প্রযুক্তির বিরোধিতার যে অপবাদ দেন, তার ভিত্তি কী ? এখানে একটি প্রশ্ন জাগে যে, প্রগতিবাদীগণ এই সম্পূর্ণ অযৌক্তিক কথাটা কেন এত হৈ চৈ করে প্রচার করেন ? এর পিছনে মূল কারণতো তারাই ভাল জানেন । আমাদের ধারণা, এই প্রপাগান্ডার যদি কোন বিশেষ উদ্দেশ্য না থাকে, তাহলে এর পিছনে মূলতঃ একটি মনস্তাত্বিক ধারণা কাজ করছে । আমাদের প্রগতিবাদী ভাইদের প্রথম ভুল হচ্ছে, তারা ইসলামকে ঈসায়ী খৃষ্টান) ধর্মের উপর এবং মুসলিম বিশ্বকে পাশ্চাত্য বিশ্বের সাথে তুলনা করছেন। তারা দেখেছেন যে, ইউরোপের পুনর্জাগরণের সময় বিজ্ঞান ও প্রযুক্তির পথে সবচেয়ে বড় বাধা ছিল ঈসায়ী ধর্ম ও তাদের পারদ্রীগণ ৷ ইউরোপের উপর যতক্ষণ পর্যন্ত তাদের পূর্ণ নিয়ন্ত্রণ ছিল ততক্ষণ সমগ্র ইউরোপ মুর্খতার অন্ধকারে ছিল আচ্ছন্ন । তারা তাদের নেতৃত্বের যুগে জনসাধারণের মাঝে শিক্ষা-সচেতনতা সৃষ্টির জন্য গড়ে উঠা সকল আন্দোলনকেই জোর পূর্বক দমন করার চেষ্টা করেছে। জানহাস ও জেরুমের মত লোকদেরকে কন্সটান্স শহরে জীবন্ত জ্বালিয়ে দেওয়া হয়। বৈজ্ঞানিক আবিষ্কারের নতুন-নতুন পথ উন্মুক্ত করার অপরাধে বিজ্ঞানী গ্যালিলিওকে নির্যাতনের শিকার হতে হয়েছে। কিন্ত, ক্রমাৰয়ে চতুর্দিক থেকে এই জাগরণের প্রতিধ্বনি উঠতে থাকে । কোন বাধাই তাদেরকে ফেরাতে পারে নি। অবশেষে মার্টিন লুথার, জান কালুন, জুহুলি প্রমুখ ব্যক্তিগণ সাহস করে পোপের এই জগদ্বল পাথর রাস্তা থেকে অপসারণ করেন! সুযোগ করে দেন এই বিপ্লবের প্রচার-প্রসারের ৷ পরবর্তী যুগে রুশো, হারনিক, রেনান প্রমুখ আধুনিক পন্থীরা ধর্মের ভিতর ব্যাপক 45114010113 8,50এ
— পৃষ্ঠা ৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।