প্রকাশকের কথা ১৯৩ ০৯৬1 এ]1 ১৪ ১৯৯৩ ঈসায়ীর ৩রা নভেম্বরের সেই আলোকোজ্জল সুন্দর সকালটির কথা মসজিদের আঙ্গিনায় “ইস্লামের দৃষ্টিতে আধুনিক ব্যবসা-বাণিজ্য ও*অর্থ ব্যবস্থা” শীর্ষক শিক্ষামূলক কোর্স সমাপনকারীদের মধ্যে পুরষ্কার ও সনদ বিতরণ সভা অনুষ্ঠিত হচ্ছিল। সে অনুষ্ঠানে প্রায় সকল আলোচকই এ যুগের বিস্বয়কর প্রতিভা, বিনয় ও নম্রতা প্রতীক, ইলম ও আমলের জীব্ত প্রতিচ্ছবি শাইখুল ইসলাম হযরত মাওলানা মুফতী মুহাম্মাদ তাকী উসামনী ছাহেবের প্রসংশা করছিল এবং কেউ কেউ তাকে “শাইখুল ইসলাম” বলে আখ্যায়িত করছিল। আর তিনি মাথা নীচু করে বসেছিলেন । এক পর্যায়ে আলোচকদের প্রসংশামূলক কথা-বার্তা যখন তার ধারণায় সীমাতিরিক্ত হয়ে গেল, তখন তিনি দীড়িয়ে বললেন, ভাই! এটা কোন প্রসংশা ও গুণ বর্ণনার মজলিস নয়, বরং এখানে আমরা যে বিষয়ে কোর্স করলাম অনুরোধ, আপনারা আলোচ্য বিষয়ের উপরই আলোচনা সীমাবদ্ধ রাখবেন। তাছাড়া অনেকেই আমার নামের সাথে “শাইখুল ইসলাম” শব্দ লাগিয়েছেন, যেটা কোনভাবেই আমার মতো নগণ্যের নামের সাথে লাগানো শোভনীয় নয়। “শাইখুল ইসলাম” এর মতো উচ্চ পর্যায়ের সম্মানসূচক শব্দ আমার নামের সাথে লাগানো “মখমলের কাপড়ে চটের তালী লাগানোর মতোই ।” উপরোক্ত কথাগুলো বলে হযরত যখন আসন গ্রহণ করলেন, তখনই হযরতের বড় ভাই, দারুল উলুম-করাচীর ছদর, হযরত মাওলানা মুফতী মুহাম্মাদ রফী উসমানী ছাহেব (দামাত বারাকাতুহুম) দাড়িয়ে বললেন, মাওলানা তাকী উসমানীর নামের সাথে “শাইখুল ইসলাম” শব্দ লাগানো কোন অবস্থাতেই বাড়াবাড়ি ব অতিশয়োক্তি নয়। যিনি আধুনিক মাসয়ালা-মাসায়েলের ক্ষেত্রে বিশেষত ব্যাংকিং ও অর্থনৈতিক ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা রাখছেন, তাকে যদি “শাইখুল ইসলাম” বলা না যায় তাহলে কাকে বলা যাবে? হযরত মাওলানা মুহাম্মাদ রফী উসমানী ছাহেবের এ বক্তব্যে হযরত যেন আরো মাটির সাথে মিশে গেলেন এবং হযরতের চক্ষু থেকে দর দর করে অশ্রু প্রবাহিত হতে লাগলো । //0/./51-10191138.001
— Page 4 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.