৪২ ইসলাম ও আধুনিকতা শিক্ষিত বুদ্ধিজীবীরাও এই শ্লোগানকে সত্য মনে করছেন । অথচ এটা ডাহা মিথ্যা, যার থেকে বড় কোন মিথ্যা নিকট অতীতে আবিষ্কার হয়নি । তবে যদি তারা নাচ, গান, অশ্লীলতা, উলঙ্গপনা, বেপর্দা, উচ্ছঙ্খলতা, সহশিক্ষা, নারী-পুরুষের অবাধ মেলামেশা, সৃদী ব্যাংক ব্যবস্থা, জন্ম নিয়ন্ত্রণ প্রভৃতি বিষয়গুলোকে যুগ-চাহিদা এবং উন্নতি-অগ্রগতির মাধ্যম মনে করেন, তাহলে অবশ্যই আলেমগণ এগুলোর সুস্পষ্ট বিরোধী । এ বিরোধীতা করা তাদের কর্তব্য ছিল এবং এখনও করছেন ভবিষ্যতেও করতে থাকবেন । কিন্তু দয়া করে বলুনতো বিবেকের কোন যুক্তি এগুলোকে যুগ-চাহিদা ও অগ্রগতির মাধ্যম বলে আব্যস্ত করে। যারা এগুলোকে যুগ-চাহিদা বলে দাবী করেন তাদেরকে আমরা চ্যালে করছি। কোন যুক্তিগ্রাহ্য দলিলসহ প্রমাণ করুন, নাচ-গান আর বস্তুগত উন্নয়নের মধ্যে কোন্ সম্পর্ক বিদ্যমান ? কোন অগ্রগতিটা অশ্রীলতা ও উলঙ্গপনা ছাড়া বাধা প্রাপ্ত হচ্ছে? বেপর্দা আর সহশিক্ষার দ্বারা বিজ্ঞান ও প্রযুক্তির কি সহযোগিতা হচ্ছে ? সৃদমুক্ত ব্যাংক ব্যবস্থা চালু করলে অর্থনৈতিক উন্নতিতে কী বাধা সৃষ্টি হয়? আপনারা নাচ-গান, বেপর্দা, নারী-পুরুষের অবাধ মেলা মেশা ইত্যাদি বিষয়কে যুগ-চাহিদা বলছেন । কিন্তু বর্তমান অবস্থার প্রেক্ষাপটে আমাদের বিশ্বাস হচ্ছে, মুসলিম বিশ্ব যুগ-চাহিদা থেকে এগুলোকে সমূলে উৎখাত করাই আজ সময়ের সব চেয়ে বড় প্রয়োজন । কারণ, এগুলোর ধ্বংসাত্মক পরিণতি এই বিংশ শতাব্দিতে যে পরিমাণ বেড়েছে, তা পূর্বে কখনো ছিল না। যাদের অনুকরণের আশায় আপনারা এগুলোকে সময়ের দাবী ভাবছেন, সেই পশ্চিমা প্রভুরাই আজ এই বোকামির জন্য অনুতপ্ত ও পেরেশান। এ সব বস্তুর ধ্বংসাত্মক পরিণতির কারণে আজ পশ্চিমা চিন্তাবিদদের মাঝে যে আর্তচিৎকার প্রতিধ্বনিত হচ্ছে, তা পৃথিবীর কোন শিক্ষিত সমাজের কাছেই অজানা থাকার কথা নয় । সুতরাং এবার আপনারাই ফয়সালা করুন, সময়ের দাবী কোনটি ? মুসলিমবিশ্ব পশ্চিমাদের অনুসরণ করে ধ্বংসের সেই অতল গহ্বরে গিয়ে পড়বে ? না-তাদের ভয়াবহ পরিণতি থেকে শিক্ষা গ্রহণ করে চিরদিনের জন্য এই পথ থেকে তাওবা করবে? //0/./51-10191138.001
— পৃষ্ঠা ৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।