ইসলাম ও আধুনিকতা ৪১ হযরত মাওলানা আব্দুল হক সাহেব, এক বক্তৃতায় এটাকে আরো সুস্পষ্ট করে বলেন, “আমরা ইউরোপ থেকে কেবল কুকর্ম ও অসভ্যতা শিখেছি। তারা মিনিটে বিমান তৈরি করে । অসংখ্য বোমা ও রকেট তৈরি করে। ইহুদীদের রক্ষার জন্য কোটি কোটি ডলার জমা করে । আর আমরা আত্ম- বিলাসিতায় মত্ত। সম্মিলিত উদ্দেশ্যকে ভুলে গেলে পরিণামে পতন ছাড়া আর কী হবে” । মোসিক আল হক, জুলাই ১৯৬৭ ইং, পৃ. ১৭) হযরত মাওলানা শামসুল হক সাহেব আফগানী (রহঃ) তৎকালে “তারাক্কী আওর ইসলাম" নামক এক প্রবন্ধে জ্ঞানগর্ভ আলোচনার পর লিখেছেন, “ইসলামকে ছেড়ে দেওয়ার পরিণতিতে আমরা অধপতিত এবং প্রগতির সুফল হতে বঞ্চিত । নয়তো ইসলাম ও প্রগতি পরস্পর অঙ্গাঙ্গিভাবে জড়িত। .... এই আয়াতের ভাষ্য মোতাবেক সমগ্র মুসলিম জাতির উপর ফরয হল, যাবতীয় আধুনিক আবিষ্কারের ক্ষেত্রে মুসলমানদেরকে এতটুকু অগ্রসর হতে হবে, যাতে খৃষ্টান জাতিকে পিছনে ফেলতে না পারলেও কমপক্ষে তাদের বরাবর থাকা যায়। মুসলিম বিশ্বকে এর জন্য পূর্ণ শক্তি নিয়োগ করতে হবে ।” (মাসিক আল-হক, সেপ্টেম্বর ১৯৬৭ ইং পৃ. ২২) আলেমগণের মাঝে শীর্ষস্থানীয় কতিপয় বুযুর্গের বক্তব্য এখানে তুলে ধরা হল, যা এই মুহূর্তে মনে পড়ল । যারা এসব বুযুর্গের লেখা পড়ে থাকেন তাদের নিকট এটা দিবালোকের ন্যায় সুস্পষ্ট যে, আলেমগণ কখনো বিজ্ঞান ও প্রযুক্তির বিরোধিতা করেন নি। বরং সর্বদা তারা মুসলমানদেরকে এর প্রতি উৎসাহিত করেছেন । এতদ সত্তেও এক শ্রেণীর লোক রাত-দিন আক্ষেপ করছেন - আলেমগণ উন্নতির বিরোধী; বিজ্ঞান ও প্রযুক্তির সাথে তাদের বৈরী সম্পর্ক; যুগ চাহিদাকে তারা গুরুত্ব দেন না; যাবতীয় নতুন আবিষ্কারের তারা শক্রু। মিথ্যার সবচেয়ে সুচতুর প্রচারক গোয়েবলস সত্যই বলেছিলেন যে, মিথ্যাকে যদি খুব জোরালোভাবে প্রচার করা যায়, তাহলে পৃথিবী তাকে এক সময় সত্য বলে গ্রহণ করে নিবে । আমাদের প্রগতিবাদী শ্রেণী মনে হয় গোয়েবলসের এই ভাষ্যের উপর আমল করছেন। ফলে আজ অনেক //0/./51-10191138.001
— পৃষ্ঠা ৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।