Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Islam O Adhunikota(Almodina com)
/ ১১৯
📝 লেখা 📖 পিডিএফ

ইসলাম ও আধুনিকতা ৩৭ আমাদের উন্নয়নশীল দেশের বিশ বছরের ইতিহাস আমাদের সামনে । এই সময়ে উলামায়ে হক ও দ্বীনদার শ্রেণীর এঁকান্তিক প্রত্যাশী অনুযায়ী দেশ শিল্প ও অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি লাভ করে বহু দূর এগিয়ে গেছে। বড় বড় অর্থনৈতিক পরিকল্পনা এই সময়ের মাঝে বাস্তবায়িত হয়েছে। বড় বড় কারখানা তৈরি হয়েছে । বিশাল দৈর্ঘ-প্রস্থ বিশিষ্ট সড়ক নির্মিত হয়েছে । পানি প্রবাহিত করার জন্য বহু খাল খনন করা হয়েছে। নদীর উপর বাধ নির্মাণ করা হয়েছে। যোগাযোগ মাধ্যমগ্ডলোর পুরাতন ব্যবস্থাপনা আস্তে-আস্তে পরিবর্তিত হচ্ছে । বিভিন্ন বিষয়ের কলেজ-ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়েছে। অসংখ্য অনাবাদী এলাকা আবাদ হয়েছে । এমন নির্বোধ লোক কে? যে এই উন্নতিতে অসস্তুষ্ট ? একজন আলেমে দ্বীনের নাম বলুনতো, যিনি বলেছেন, বস্তুগত উন্নতির এসব পন্থা অবলম্বন করো না, দেশে কুশলী বৈজ্ঞানিক তৈরি করো না, মানুষকে ইঞ্জিনিয়ারিং এর উচ্চ শিক্ষা দিও না, কারখানা নির্মাণ করো না, সড়ক, ব্রীজ, খাল ও বাধ নির্মান করো না, দেশের আত্মরক্ষার জন্য উন্নত সমরাস্ত্র তৈরি করার চেষ্টা করো না, সৈন্যদের আধুনিক যুদ্ধান্ত্ চালানোর জন্য প্রশিক্ষণ দান করো না, জীবন যাত্রার উন্নত মাধ্যমগুলো অবলম্বন করো না বা নতুন জ্ঞান-বিজ্ঞান শিক্ষা দিও না? কোন আলেমে ছ্বীন যদি এটা না বলে থাকেন - মূলতঃ কেউ এমন কথা বলতে পারেনা- তাহলে উলামায়ে হকের উপর ভিত্তিহীন এই অপবাদকে বিদ্বেষ ছাড়া আর কী বলা যেতে পারে ? উলামায়ে হকের মধ্যে আলহামদুলিল্লাহ! অসংখ্য আলেমের কথা আমাদের জানা আছে, যাদের কামনা হল, ইসলামের সিরাতে মুস্তাকিমের উপর অটল থেকে জাগতিক দিক থেকেও দিন-দিন উন্নতি ও অগ্রগতি সাধিত হোক । এ কারণে, এই সকল আলেমগণ একদিকে যেমন মুসলমানদেরকে তাগিদ দিয়েছেন যে, বিজ্ঞান ও প্রযুক্তির উন্নত প্রশিক্ষণ আমাদের দায়িত্বের একটি গুরুতৃপূর্ণ অধ্যায়, এই দায়িত্‌ পালনে যদি আমরা অবহেলা করি, তাহলে আল্লাহর দরবারে আমরা অপরাধী হব; অন্য দিকে তাদের রাত-দিনের দু'আ এই কাজের জন্যই বরাদ্দ যা একমাত্র সর্বজ্ঞ মহান আল্লাহই জানেন। //0/./51-10191138.001

— পৃষ্ঠা ৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।