Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Islam O Adhunikota(Almodina com)
/ ১১৯
📝 লেখা 📖 পিডিএফ

৩৬ ইসলাম ও আধুনিকতা অর্থ কী? তা পূর্ণ করার প্রকৃত পন্থা ও পদ্ধতিই বা কী? এ ব্যাপারে আলেমদের উপর যে অপবাদ দেওয়া হচ্ছে, ঘটনাবহুল পৃথিবীতে তার বাস্তবতা কতটুকু? সর্বপ্রথম নির্ধারণ করার বিষয় হল, “যুগ-চাহিদা পুরনের' অর্থ কী ? আমার মনে হয় রাত-দিন যারা যুগ-চাহিদার গুরুত্বের সবক দানে নিরত তাদের মাথায়ও এ সম্পর্কে কোন সুস্পষ্ট ধারণা নেই৷ সারাক্ষণ তারা এই অস্পষ্ট শ্লোগান দিয়ে আসছেন যে, উলামায়ে কিরাম যুগ-চাহিদার পরিপন্থী । কিন্তু তারা কখনো পরিষ্কার করে বলেননি, সেই চাহিদাটা কী; যার বিরোধিতায় আলেমগণ উঠে-পড়ে লেগেছেন। যুগ-চাহিদার অর্থ যদি মুসলিম রাষ্ট্রগুলোর বিজ্ঞান ও প্রযুক্তির যাবতীয় উপকণ দ্বারা সমৃদ্ধি অর্জন হয়, যা ব্যতীত বর্তমান বিশ্বে স্বাধীনভাবে শ্বাস নেয়া সম্ভব নয়, তাহলে নিঃসন্দেহে এটা সময়ের সর্বাপেক্ষা গুরুত্পূর্ণ দাবী । কিন্তু আল্লাহর ওয়াস্তে কেউ আমাদেরকে এ কথা বলবেন কি যে, কোন্‌ আলেমে দ্বীন যুগের এমন গুরুত্পূর্ণ দাবীকে নাজায়েয বলেছেন ? কখন কোন্‌ আলেম ফাতওয়া দিয়েছেন যে, বিজ্ঞান ও প্রযুক্তির ময়দানে অগ্রগতির চেষ্টা করা হারাম, নাজায়েয বা অর্থহীন £ নিকট অতীতে বিজ্ঞান কী রূপ বিস্ময়কর উন্নতি সাধন করেছে! দেখতে-দেখতে নতুন আবিষ্কারের ঢের লেগে গেছে। এসব আবিষ্কৃত বিষয়সমূহের মধ্যে কোন্‌ কোন্টির আলেমগণ বিরোধিতা করেছেন ? বিদ্যুৎ, তার, টেলিফোন, টেলিপ্রিন্টার, ওয়্যারলেস, রেডিও, টেপরেকর্ডার, গাড়ি, মটর, হাওয়াই জাহাজ, স্টীমার, রেল গাড়ি; যুদ্ধান্ত্রে মাঝে ট্যাংক, কামান, বিভিন্ন প্রকার বোমা, ফাইটার, সাবমেরিন, রকেট, মিসাইল, রাডার; শিল্প ক্ষেত্রে নানা রকমের মেশিন, কারখানা; কৃষি ক্ষেত্রে ট্রাকটর, রাসায়নিক সার, কীটনাশক ওঁষধ; চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে অপারেশনের যন্ত্রপাতি, রোগ নির্ণয়ের জন্য যন্ত্রপাতি; শিক্ষা ক্ষেত্রে কলা, বাণিজ্য, বিজ্ঞান, হিসাব বিজ্ঞান, গণিত, ভূগোল, জ্যোতির্বিদ্যা, অর্থনীতি, রাষ্ট্র বিজ্ঞান ইত্যাদির মাঝে কোন্টির ব্যাপারে আলেমগণ বিরোধিতা করেছেন বা তার উন্নতি ও অগ্রগতির পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন ? 45114010113 8,50এ

— পৃষ্ঠা ৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।