Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Islam O Adhunikota(Almodina com)
/ ১১৯
📝 লেখা 📖 পিডিএফ

যুগ-চাইদা আলেম সমাজকে যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে, এমন শ্লোগান আজ কাল হর-হামেশাই শোনা যাচ্ছে। জাতীয় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের মুখ থেকে প্রায়ই উচ্চারিত হচ্ছে এই বাক্য ৷ উচু স্তরের কোন সাধারণ মজলিসে ধমঁয়ি আলোচনা আসলেই এখন এই বাক্যের প্রতিধ্বনি শোনা যায়। সমাজের যেই শ্রেণীর মানুষ আজ প্রগতিবাদের আড়ালে ইসলামের সর্বসম্মত মূলনীতি ও বিধানকে কাটছাট করার কাজে নিরত আছেন, উলামায়ে হককে তারা তাদের পথের সবচেয়ে বড় প্রতিবন্ধক মনে করছেন । উলামায়ে হকের বিরুদ্ধে অপবাদ দেওয়া এবং তাদের সমালোচনা করাকেই তারা স্থীয় জীবনের সবচেয়ে বড় সাফল্য বলে মনে করেন৷ এ কারণে, নবীন প্রজন্মকে আকৃষ্ট করার জন্য “যুগচাহিদা'র অস্পষ্ট বাক্যটিকে তারা উৎকৃষ্ট শ্লোগান হিসেবে বেছে নিয়েছেন। এর সাহায্যে তারা আজ জাতির কাছে প্রতিনিয়ত আপিল জানচ্ছেন, আলেমগণ উন্নতি-অগ্থগতির পথে সবচেয়ে বড় অন্তরায় এবং সমাজের বোঝা স্বরূপ ৷ অতএব তাদের কোন কথাই গ্রহণযোগ্য নয়। এই সকল লোকের বিষয় আমরা আল্লাহর উপর ন্যস্ত করছি, যিনি সকলের মনের যাবতীয় গোপন রহস্য সম্পর্কে অবগত | তবে সমাজে এমন কিছু লোক আছেন, যারা আলেমদের উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস থাকা সত্তেও ধারণা পৌষণ করেন যে, তারা আধুনিক যুগ-চাহিদা সম্পর্কে একেবারেই উদাসীন, তাই তারা প্রত্যেক নব আবিষ্কৃত বিষয়ের বিরোধিতা করেন। এমন লোকদের সম্পর্কে কিছু বক্তব্য তুলে ধরছি। তবে আলোচনার পূর্বে আমাদের নিবেদন হল, বাস্তবিকই যদি তারা নিষ্ঠার সাথে ইসলাম ও মুসলমানদের মঙ্গলকামী হয়ে থাকেন, তাহলে অত্যন্ত স্থির ও শান্ত মেজাজে বিষয়টি নিয়ে চিন্তা করবেন। এবং কিছু সময়ের জন্য আবেগপূর্ণ শ্লোগানের মোহ থেকে মস্তিষ্ককে মুক্ত করে একটু ভাবতে চেষ্টা করবেন যে, “যুগ-চাহিদার' প্রকৃত 45114010113 8,00এ

— পৃষ্ঠা ৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।