৩৪ ইসলাম ও আধুনিকতা পর্যন্ত দীর্ঘ চৌদ্দশ বৎসর যাবৎ কোন একজন ব্যক্তিও নির্ভলভাবে বুঝতে পারল না, সে ধর্ম কি কোন বিবেক-বুদ্ধি-সম্পন্ন মানুষের জন্য সত্য মনে করে তার অনুসরণ করার যোগ্য ? তবে মজার ব্যাপার হল, পরিবর্তন দ্বারা যখন কোন বৈধতা আবিষ্কার করা কিংবা ইউরোপীয় কোন দর্শনকে ইসলামের অনুকূল প্রমাণ করা উদ্দেশ্য হয়, তখনি আমাদের প্রগতিবাদীগণের চোখে “যুগ-পরিবর্তন' দৃষ্টি গোচর হয়। আর যেখানে যুগ পরিবর্তনের ফলাফল কোন কষ্টকর কাজের আকারে প্রকাশ পায়, সেখানে যুগ-পরিবর্তনের কথা কারো মনেই আসে না। এর একটি সুস্পষ্ট উদাহরণ এই যে, প্রগতিবাদীদের পক্ষ হতে অনেকবারই এই আওয়াজ ওঠেছে যে, যুগ বদলে গেছে। এই যুগে সৃূদ হালাল হওয়া উচিৎ । কিন্তু আজ পর্যন্ত কোন প্রগতিবাদীর কন্ঠেই এ কথা শোনা যায়নি যে, যুগ বদলে গেছে। অতএব নামাযে “কছর' (সংক্ষিপ্ত করণ) এর বিধান রহিত হওয়া উচিৎ। এই অনুমতি সফরে যখন অস্বাভাবিক কষ্ট হত সেই সময়ের সাথে সংশরষ্ট ছিল। সুতরাং যারা বিমানে বা শীতাতপ নিয়ন্ত্রিত গাড়ীতে করে সফর করে, তাদের জন্য রোযা ভাঙ্গা এবং নামায সংক্ষিপ্ত করার অনুমতি নেই। কর্ম পদ্ধতির এরূপ পার্থক্য থেকে আপনি নতুনত্বে বৈধতা-প্রিয়- মানসিকতা সম্পর্কে ধারণা করতে পারেন যে, মূলতঃ তাদের যাবতীয় দলিল দর্শনকে ইসলামের মধ্যে ঢুকানো । সুতরাং যেখানে তাদের এই উদ্দেশ্য সফল হয়, সেখানে একেবারে সাধারণ কথাটিও দলিল হিসেবে গৃহীত হয়। আর যেখানে সেই দলিলটিই তাদের উদ্দেশ্যের পরিপন্থী হয়, সেটা আর তখন গ্রহণযোগ্য হয় না। আমাদের প্রগতিবাদী শ্রেণীর ভাইয়েরা যদি এই সত্য কথাগুলো একটু গভীরভাবে চিন্তা করে দেখতেন, তাদের গবেষণা কর্মগুলো ইসলামকে বিকৃত করার পরিবর্তে যদি কোন গঠনমূলক খেদমতে ব্যয় হত, তাহলে জাতির জন্য কতই না মঙ্গলজনক হত ! 451 14010118,50এ
— পৃষ্ঠা ৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।