Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Islam O Adhunikota(Almodina com)
/ ১১৯
📝 লেখা 📖 পিডিএফ

ইসলাম ও আধুনিকতা ৩৩ বিধানই এই মূলনীতির অন্তর্ভুক্ত নয়। মূলতঃ কুরআন, সুন্নাহ, “ইজমায়ে উম্মত" (উলামায়ে কিরামের সর্বসম্মত সিদ্ধান্ত) দ্বারা যে সকল বিধি-বিধান সুস্পষ্টরূপে নির্ধারিত সেগুলা অপরিবর্তনীয়। এবং কোন যুগেই তাকে পরিবর্তন করা যায় না। আর যে সব ক্ষেত্রে যুগের পরিবর্তনের প্রভাব পড়তে পারে, সেক্ষেত্রে কুরআন ও সুন্নাহ কোন বিধান নির্ধারন করার পরিবর্তে কিছু মূলনীতি নির্ধারণ করে দিয়েছে। যার আলোকে প্রত্যেক যুগেই বিধান উত্তীবন করা যায়। অন্যথায় কুরআন-সুন্নাহর লক্ষ্য যদি এটাই হতো যে, প্রত্যেক যুগের মুসলমান স্বীয় যুগের অবস্থানুসারে এবং পূর্ববর্তী উম্মতের “ইজমায়ী' (সর্বসম্মত) সিদ্ধান্তের বিপরীত নিজেরাই বিধান তৈরি করে তাকে ইসলামী বিধান' হিসেবে স্থির করতে পারবে, তাহলে কুরআন-সুন্নাহকে জীবনের প্রতিটি ক্ষেত্রে এত বিস্তারিত বিধান প্রবর্তনের প্রয়োজন ছিল কি? শুধু এটুকু বলাই যথেষ্ট ছিল যে, প্রত্যেক যুগের যুগ-চাহিদা অনুযায়ী তোমরা বিধান বানিয়ে নাও । মূলতঃ কুরআন-সুন্নাহ এবং উম্মতের ইজমা দ্বারা যে বিধান নির্ধারণ করা হয়েছে তার সুস্পষ্ট ব্যাখ্যা হল, কিয়ামত পর্যন্ত সেই বিধানই প্রযোজ্য হবে। কোন যুগেই তার সামান্যতম পরিবর্তনও করা যাবে না। সুতরাং যুগ পরিবর্তনের অজুহাত দিয়ে এই সব বিধানকে পরিবর্তন করা যায় না। কিয়ামত পর্যন্ত এগুলো শুধু অবশ্য পালনীয় আমল যোগ্যই নয় বরং; এর ভিতর মুসলমানদের বস্তুগত উন্নতিরও মূল রহস্য নিহিত রয়েছে। তবে কুরআন ও সুন্নাহ ষে বিষয়গুলো যুগের হাতে সর্্পণ করেছে সেগুলো অবশ্যই পরিবর্তন যোগ্য । প্রত্যেক যুগের অবস্থার প্রেক্ষাপটে তার মধ্যে পরিবর্তন করা যাবে এবং করা হচ্ছে। কিন্তু আমাদের প্রগতিবাদী শ্রেণী যুগের পরিবর্তনের ধোয়া তুলে চৌদ্দশত বছর ধরে ধারাবাহিকভাবে চলে আসা ইজমায়ী বিধানকে পরিবর্তন করেই ক্ষান্ত হতে চান না, বরং তারা অনেক আকাঈদকেও পরিবর্তন করতে চাইছেন। যেটা কুরআন-সুন্নাহ -এর সুস্পষ্ট বিধানের পরিপন্থী এবং আজ পর্যন্ত কোন একজন উল্লেখযোগ্য ব্যক্তিও যাকে সমর্থন করেন নি। তাদের এই পরিবর্তন যদি যথার্থ হয়, তাহলে তো এই বিষয়টিও অত্যন্ত গভীরভাবে ভেবে দেখা প্রয়োজন হবে যে, যে ধর্মের মৌলিক আকিদাগুলো //0/./51-10191138.001

— পৃষ্ঠা ২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।