৩২ ইসলাম ও আধুনিকতা যান্ত্রিক অধিপত্য হদয়তন্ত্রীর জন্য এক মৃত্যু সংবাদ শালীনতা-মানবতা সবই সে করেছে ধুলিসাৎ। এর থেকে এমন ধারণা করা সঠিক নয় যে, যান্ত্রিক সভ্যতার সাথে তার বৈরিতা ছিল এবং তিনি প্রযুক্তিগত উন্নতির বিরোধী ছিলেন। বরং তার বক্তব্য ছিল, পশ্চিমা গোষ্ঠী যন্ত্রের সাথে যে সব আপদ্ অহেতুক মানব জাতির ঘাড়ে চাপিয়ে দিয়েছে, সেগুলো নিন্দনীয় এবং বর্জনীয়। অতএব বর্তমান অবস্থায় আমাদের উচিৎ, শিল্পবিপ্রবের মোহে পড়ে চোখ বন্ধ করে সেই সব রাস্তা গ্রহণ না করা, যেগুলো ইউরোপীয়দেরকে ধ্বংসের দ্বার প্রান্তে দীড় করিয়েছে । বরং পূর্ণ সতর্কতার সাথে বিজ্ঞান ও প্রযুক্তিকে গ্রহণ করতে হবে; যাতে আমাদের জাতীয় এঁতিহ্য ক্ষতিগ্রস্থ না হয়। শিল্পবিপ্রব নতুন যে বিষয় উপস্থাপন করবে, ইসলামে তার এমন সমাধান বিদ্যমান রয়েছে, যা ইউরোপীয় ভ্রষ্টতা থেকে পৃত-পবিভ্র। ইসলাম “আহকামে ইস্তিম্বাত' এর যে মূলনীতি নির্ধারণ করেছে উলামায়ে কিরামকে তার আলোকে এর সমাধান খুঁজে বের করতে হবে। পক্ষান্তরে ইসলামকে কেটে ছেটে যদি পশ্চিমা সভ্যতার আদলে ফিট করার জন্যে ইসলামকেই পরিবর্তন করে ফেলা হয় এবং যেন-তেন ভাবে সেটাকে সমকালীন চাহিদার অনুকূল করার চেষ্টা করা হয় তাহলে আপনারাই বলুন, এর মাঝে ইসলামের কী কৃতিত্ £ এভাবে ভেঙ্গে মেরামত করে ধর্মকে যুগ চাহিদা মুতাবেক ফিট করা যেতে পারে এবং অনেক ধর্মের বুদ্ধি জীবীরা (?) করেছেনও । আমাদের মতে এভাবে কোন ধর্মকে টেনে হেচড়ে যুগ-চাহিদা অনুযায়ী পরিবর্তন করা সেই সব বুদ্ধিজীবীদের(?) কৃতিত্ব হতে পারে, কিন্তু এটা ইসলামের জন্য কোন কৃতিত্ব আদৌ নয়। আমরা মনে করি, ইসলামকে অন্য ধর্মের সাথে তুলনা করে তার সাথে এরূপ ব্যবহার করা মোটেও ঠিক নয়। এ ধরনের সকল প্রচেষ্টাই দ্বীনকে বিকৃত করার প্রচেষ্টা এবং তা নিন্দনীয়। তবে ইসলামের অনেক আহকাম ও মাসআলার ক্ষেত্রে কিছুটা শিথিলতা রয়েছে। যুগ ও অবস্থার পরিবর্তনের প্রেক্ষাপটে এগুলো পরিবর্তিত হয়। কিন্তু এই পরিবর্তনের একটি নির্দিষ্ট মূলনীতি রয়েছে। তবে ইসলামের সকল 45114010113 8,50এ
— পৃষ্ঠা ২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।