৩০ ইসলাম ও আধুনিকতা এই প্রেক্ষাপটে আমরা বলতে চাই যে, ইউরোপীয় শিল্পবিপ্রবের ফলে জীবনের প্রতিটি শাখায় যে পরিবর্তন পরিলক্ষিত হয় তা মূলতঃ দুই ধরনের । কিছু পরিবর্তন বর্তমান উন্নতির জন্য অত্যন্ত দরকারী । এটা ছাড়া বিজ্ঞান ও প্রযুক্তির বর্তমান অবস্থানে পৌছা ছিল অসন্ভব। এর কারণে পৃথিবী নতুন- নতুন আবিষ্কারের সাথে পরিচিত হয়েছে। তৈরি হয়েছে বিশাল-বিশাল কারখানা, নির্মিত হয়েছে বড়-বড় সেতু, বেড়িবাধ। মানব জ্ঞানের পরিধি সম্প্রসারিত হয়েছে। শিল্প বিপ্লবের এই শাখাটি নিঃসন্দেহে প্রশংসার যোগ্য । মুসলিম বিশ্বের জন্যও এই ময়দানে সামনে অগ্রসর হওয়া একান্ত প্রয়োজন । ইসলাম এক্ষেত্রে কোনরূপ প্রতিবন্ধকতা সৃষ্টি করেনি কেবল এতটুকুই নয়, বরং এই শক্তি সঞ্চয়কে অত্যন্ত সুনজরে দেখেছে । পক্ষান্তরে কিছু পরিবর্তন এমন, যা বস্তুগত উন্নতির জন্য একেবারেই অপ্রয়োজনীয় ৷ পশ্চিমাগোষ্ঠী এগুলোকে অযথাই শিল্পবিপ্রবের মাথায় চাপিয়ে দিয়েছে। আজ তারা নিজেদের এহেন খামখেয়ালিপনার জন্য নিজেরাই রোদন করে মরছে। অশ্রীলতা, উলঙ্গপনা, নর-নারীর অবাধ মেলামেশা, গান- বাদ্য, সৃদ, জন্মনিয়নত্রন প্রভৃতি বিষয়গুলির সাথে বস্তুগত বা শৈল্লিক উন্নতির সামান্যতম সম্পর্কও নেই । বরং অভিজ্ঞতা থেকে প্রমাণিত যে, এগুলো উন্নতি ও অগ্রগতির পথে কখনো কোন সাহায্য তো করেইনি; উল্টো উন্নতি- অগ্রগতির পথে বাঁধার সৃষ্টি করেছে। নৈতিকতা বিনাশী এসব বস্তু মুসলিম বিশ্বকে সতর্কতার সাথে পরিহার করে চলতে হবে । মুসলিম বিশ্বেও শিল্পবিপ্রব অবশ্যই আসা দরকার । তবে পশ্চিমা সভ্যতার যে অভিশপ্ত বিষয়গুলি তাদেরকে ধ্বংসের ছার প্রান্তে নিয়ে গেছে, তার থেকে পৃত-পবিত্র শিল্পবিপ্রব হতে হবে । দুঃখের বিষয় হল, আমাদের প্রগতিবাদী শ্রেণী চান, ইউরোপীয় শিল্পবিপ্রবের বিন্দু-বিসর্গ হেরফের না-করে হুবহু যেন আমরা তা গ্রহণ করি। কার্যত যখন থেকে আমাদের সমাজে যন্ত্রের কার্যক্রম আরন্ত হয়েছে, সেই সাথে সাথে বরং তারও পূর্ব হতে আমরা সেসব চিন্তা ও কর্মের গোমরাহীর মধ্যে আকষ্ঠ ডুবে গেছি। এ কারণে তারা বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির চেয়ে ইসলামকে টেনে- হিচড়ে ইউরোপীয় সভ্যতার সদৃশ বানানোর পিছনেই নিজেদের শ্রম বেশী ৬4511401011 8,50এ
— পৃষ্ঠা ২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।