Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Islam O Adhunikota(Almodina com)
/ ১১৯
📝 লেখা 📖 পিডিএফ

ইসলাম ও আধুনিকতা ২৯ আসল ধর্ম নিশ্চিহ্ন হয়ে গেছে। এখন তাদের কাছে কেবল ধর্মের নামের বাহ্যিক খোলসটুকু ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। বস্তুতঃ সেই খোলসে এক নতুন ধর্মের আত্মস্বত্তা অনুপ্রবিষ্ট হয়ে আছে। কিন্তু ইসলাম তার সম্পূর্ণ বিপরীত । এই বিশ্ব চরাচরে ইসলামই একমাত্র ধর্ম, যার শিক্ষা সদা সজীব । পৃথিবীতে যত বিপ্রবই ঘটুক, যুগ যতই পরিবর্তিত হোক, এটা কখনো পুরনো হবে না। আজও সে সজীব এবং যতদিন পৃথিবীতে পটপরিবর্তন অব্যাহত থাকবে ততদিনই সে সজীব থাকবে । এর কারণ খুবই সুস্পষ্ট । কেননা এর মূলনীতি ও বিধি-বিধান ভাবী- অবস্থা সম্পর্কে অজ্ঞ মানব-মন্তিষ্প্রসূত নয় । তার যাবতীয় শিক্ষার মূল উৎস আল্লাহর ওহী । যে সত্তা সেগুলোকে মানুষের জন্য জীবনবিধান হিসেবে মনোনীত করেছেন তিনিই মানুষ ও সমগ্র সৃষ্টিকুলের স্রষ্টা । মানবপ্রকৃতি সম্পর্কে তার পরিপূর্ণ জ্ঞান রয়েছে এবং মানুষের প্রয়োজন সম্পর্কেও তিনি ভাল জানেন । পরিবর্তনশীল অবস্থা সম্পর্কে তিনি সম্পূর্ণ জ্ঞাত এবং ভবিষ্যতে কখন কি হবে তাও তার নখদর্পণে । ইসলামের যে বিধান তিনি আল-কুরআনে বর্ণনা করেছেন এবং তার সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার শিক্ষা প্রদান করেছেন, সেগুলো কিয়ামত পর্ষ্ত সৃষ্ট যাবতীয় বিষয়ের উপর পরিব্যপ্ত। এটা তার পবিত্র কালামের অলৌকিকত্ব। পৃথিবীতে হাজার পরিবর্তন ঘটলেও এই শিক্ষাকে পরিবর্তনের প্রয়োজনীয়তা কখনো আসতে পারে না। ইসলামী মূলনীতি ও বিধি-বিধান প্রত্যেক যুগের মানুষের পথ প্রদর্শনের জন্য সম্পূর্ণরূপে যথেষ্ট। কিন্তু পরিতাপের বিষয়, আজ মুসলিম বিশ্বের প্রতিবাদী নামধারী একটি শ্রেণী এই সত্যকে উপলন্ধি করতে ব্যর্থ হয়েছেন। এ কারণে তারা অন্য ধর্মের দেখাদেখি ইসলামেও কাট-ছাট শুরু করে দিয়েছেন । শিল্পবিপ্রবের যাবতীয ভুল-নির্ভুল বিষয়ই ইসলামের অনুকূল এ কথা প্রমাণ করাকে নিজে দের ধময়ি দায়িত্‌ বলে ধরে নিয়েছেন । এই পরিবর্তন-সংকোচনের পিছনে এবং পরিবেশেও বৈপ্লবিক পরিবর্তনের ঢেউ লেগেছে । অতএব ইসলামের বিধানকেও অবশ্যই পরিবর্তন করা উচিৎ । 45114010113 8,00এ

— পৃষ্ঠা ২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।