Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Islam O Adhunikota(Almodina com)
/ ১১৯
📝 লেখা 📖 পিডিএফ

ইসলাম ও শিল্পবিপ্রিব যুগ প্রতিনিয়ত দ্রুত পরিবর্তনশীল । প্রতিটি নতুন যুগ নিয়ে আসে নতুন- নতুন সম্ভাবনা ও কিছু নতুন জিজ্ঞাসা । কিন্তু যন্ত্র আবিষ্কারের পর গোটা বিশ্বে যে বিপ্লব ঘটে গেছে, তাতে জীবনের এমন একটি ক্ষেত্র বাকি নেই, যেখানে তার ছোয়া লাগেনি । এই বিপ্রব জ্ঞান-বিজ্ঞানের প্রতিটি শাখায় গবেষণা ও ব্যাখ্যা-বিশ্লেষণের এক নতুন দিগন্ত উন্মোচন করেছে এবং জীবনের সকল ক্ষেত্রে কিছু নতুন জিজ্ঞাসার সৃষ্টি করেছে। ইসলাম ছাড়া অপরাপর ধর্মের মূল শিক্ষার উপর দৃষ্টি বুলালে দেখা যাবে, এই মহা বিপ্রবকে নিজের মধ্যে আত্মস্থ করে নেয়ার কোন যোগ্যতাই তার মাঝে নেই। আল্লাহর ওহীর পরিবর্তে মানুষের মেধাই ছিল সেই শিক্ষার মূল উৎস। এ কারণে, তার মধ্যে মানব-স্বভাবের প্রতি যেমন ছিল না কোন ভ্রুক্ষেপ, তেমনি ছিল না যুগের পরিবর্তনশীল অবস্থার যথাযথ মূল্যায়ন. এবং ভবিষ্যতের সন্ত [বনাসমূহের উপর বিচক্ষণ দৃষ্টি। এর অনিবার্য ফল স্বরূপ, এঁ সব ধর্মের অধিকাংশ মৌলিক শিক্ষা আজ যন্ত্রের ভারের নীচে চাপা পড়ে আপন অস্তিত্ব হারিয়ে ফেলেছে । সে সব ধর্মের অনুসারীদের সামনে এখন দুটি মাত্র পথ অবশিষ্ট রয়েছে। যদি তারা যুগের সাথে সমান কদমে চলতে চায়, তাহলে তাদের ধর্মকে বিসর্জন দিতে হবে । আর যদি ধর্ম তাদের কাছে বেশি প্রিয় হয়, তাহলে জ্ঞান ও প্রযুক্তির সকল আলোকরশ্মি থেকে মুখ ফিরিয়ে নিতে হবে এবং এ কথা অবশ্যই মেনে নিতে হবে যে, তারা বিংশ শতাব্দীর মানুষ নয়। তবে বিচক্ষণ শ্রেণীর কিছু লোক একটি মধ্যমপন্থা আবিষ্কারের চেষ্টা করেছেন। তারা প্রাণপণ কোশেশ করে ধর্মকে অপারেশন করার চেষ্টা করেছেন। এবং কেটে-ছিড়ে তাকে যুগৌপযোগী করার চেষ্টা করেছেন। কিন্তু প্রকৃত পক্ষে, এই অপারেশনকৃত ধর্মকে তাদের আসল ধর্ম মনে করা, মনকে ব্যর্থ শান্তনা দেওয়া ছাড়া আর কিছুই নয়৷ বাস্তব সত্য হল, তাদের /./110101 135,001

— পৃষ্ঠা ২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।