ইসলাম ও আধুনিকতা ২৭ চরম শিখরে পৌছে যেতে পারে । এবং উদ্ভাবিত প্রযুক্তি মানবতার জন্য সর্বাধিক কল্যাণকর হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে। অতএব আজ মুসলিম বিশ্বের সর্বাধিক গুরুত্পূর্ণ দায়িত্ হল, প্রগতিবাদের বৈধ-অবৈধের সীমা সম্পর্কে জ্ঞান লাভ করা । ইসলাম মানুষকে আধুনিকতার বিকাশের জন্য যে প্রশস্ত ক্ষেত্র দান করেছে, তা গ্রহণ না করে শরীয়তের বিধান যে সব সীমিত বিষয়ের সীমানা নির্ধারণ করেছে এবং যে সব বিষয়কে অপরিবর্তনীয় বলে ঘোষণা করেছে, তার মধ্যে অনধিকার চর্চা না করা। কিন্তু মুসলিম বিশ্বের বর্তমান অবস্থা হল-যে ময়দানে নব উদ্ভাবন- আবিষ্কারের পথ অবলম্বন করার ছিল, সেই ময়দানে আমাদের চেষ্টা-তদবির একেবারে শৃণ্য। অন্যদিকে আল্লাহর যে বিধানাবলী অপরিবর্তনশীল, মুসলমান আজ তাদের প্রগতিবাদের লাগামহীন ঘোড়া সেই দিকে ধাবিত করেছে। এরই অনিবার্ষ পরিনতি হিসেবে চলমান যুগ মানবতার জন্য কল্যাণকর যা কিছু উপহার দিয়েছে, তা থেকে আমরা বঞ্চিত । আর যে অনিষ্টতা এ থেকে সৃষ্টি হয়েছে, তা দ্রুত বেগে আমাদের সমাজে সংক্রামিত হচ্ছে। আল্লাহ তায়ালা আমাদেরকে যুগ-চাহিদা অনুসারে স্বীয় দায়িত্ যথাযথভাবে পালনের তাওফীক দিন। 451 14010118,50এ
— পৃষ্ঠা ২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।